সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

শহরের দুলালেরা আমাদের কখনো হারাতে পারেনি, এডভোকেট শিশির মনির

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৭:১২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৭:৩৩:০১ অপরাহ্ন
শহরের দুলালেরা আমাদের কখনো হারাতে পারেনি, এডভোকেট শিশির মনির
দিরাই প্রতিনিধি::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, হাওরের পাঁড়াগাঁয়ের কাদামাটি পেরিয়ে আমরা স্কুলে গিয়েছি। গ্রাম থেকে বড় হওয়া আমাদেরকে শহরের দুলালেরা কখনো হারাতে পারেনি।
শনিবার(১৯ সেপ্টেম্বর) দিরাই পৌর শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষার্থীদের উদ্যেশে তিনি বলেন, আমি তোমাদের এই আহ্বানটুকু জানাতে এসেছি। খবরদার, গ্রামে জন্ম নিয়েছো, দরিদ্র ঘরে জন্ম নিয়েছো, দিরাই-শাল্লার কোনো ইউনিয়নে জন্ম নিয়েছো যেখানে রাস্তা-ঘাট নাই, এজন্য মনকে দুর্বল করবা না। যদি সত্যিকার অর্থে পরিশ্রম করতে পারো, তবে তোমাদের দেখে শহরের ছেলেমেয়েরা ভয়ে তাদের স্থান ছেড়ে দিতে বাধ্য হবে। ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সহিবুর রহমানের সভাপতিত্বে ও শাল্লা উপজেলার সভাপতি মো. শাহনুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ, সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম, শাবিপ্রবি শাখার সাবেক সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অভিভাবক ও দিরাই-শাল্লার শতাধিক কৃতি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর