সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

‎জামালগঞ্জে এবছর ৫৫টি দূর্গাপূজা মন্ডপ, শান্তিপূর্ণ বাস্তবায়নে পূজা উদযাপন পরিষদের সাধারণ সভা

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৭:০৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৭:০৭:২৫ অপরাহ্ন
‎জামালগঞ্জে এবছর ৫৫টি দূর্গাপূজা মন্ডপ, শান্তিপূর্ণ বাস্তবায়নে পূজা উদযাপন পরিষদের সাধারণ সভা
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‎
‎শনিবার দুপুরে সাচনাবাজারের জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অজিত কুমার রায়। ‎
সভায় বক্তব্য দেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পূর্ণেন্দু ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি শীতেষ রায় চৌধুরী, সিন্ধু ভূষণ তালুকদার, সমাজসেবা সম্পাদক বিমল দাস, বেহেলী ইউনিয়ন শাখার সভাপতি পংকজ সরকার, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন শাখার সভাপতি গোবিন্দ দাস, ফেনারবাক ইউনিয়ন শাখার সভাপতি শুধাংশু তালুকদার, সাচনাবাজার ইউনিয়ন শাখার সভাপতি বিমল দাস, ভীমখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কিপন রায় এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাংগঠনিক সম্পাদক সজিব বণিক। ‎
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপজেলার ৫৫টি দুর্গাপূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন পরিষদের নেতারা সভায় উপস্থিত ছিলেন। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু