সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ

স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র নিয়ে সুনামগঞ্জে নাগরিক সংলাপ

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০২:৫১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০২:৫২:০০ অপরাহ্ন
স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র নিয়ে সুনামগঞ্জে নাগরিক সংলাপ
স্টাফ রিপোর্টার::
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে জেলার স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি, নাগরিকদের স্বাস্থ্য অধিকার, সেবাপ্রাপ্তিতে বৈষম্য, জবাবদিহিতা এবং স্বাস্থ্য খাতে জনগণের কার্যকর অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহরের একটি অভিজাত গেস্ট হাউজের মিলনায়তনে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ হেলথ ওয়াচ ও এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা) এর সহযোগিতায় এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ড. আহমেদ মোস্তাক রাজা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. সুমন বনিক এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. দেবাশীশ শর্মা।
ইরার প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইরার নির্বাহী পরিচালক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ফাহমিদা আক্তার, সহসভাপতি নিগার সুলতানা কেয়া এবং রুনা শাহীন আরা লেইছ। আলোচনায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; নিরাপদ, সময়োপযোগী, মানসম্মত ও বৈষম্যহীন সেবা পাওয়াও নাগরিকের অধিকার। বিশেষ করে হাওর ও দুর্গম এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যোগাযোগব্যবস্থা, চিকিৎসক ও জনবল সংকট, প্রয়োজনীয় ওষুধ ও পরীক্ষা নিরীক্ষার সুযোগসহ বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সমন্বিতভাবে সমাধানের উদ্যোগ প্রয়োজন। বক্তারা আরও বলেন, সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় জনগণের আস্থা ধরে রাখতে সেবার মানের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। কোনো সেবাগ্রহীতা হয়রানি বা কাঙ্ক্ষিত সেবা না পেলে তার অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা থাকতে হবে এবং অভিযোগের প্রতিকার কতটা হচ্ছে, সেটিও নিয়মিতভাবে পর্যালোচনা করা প্রয়োজন। সংলাপে স্বাস্থ্যসেবার মান যাচাইয়ে শুধু অবকাঠামো বা প্রতিষ্ঠানসংখ্যা নয়, বাস্তবে মানুষ কী ধরনের সেবা পাচ্ছে তা বিবেচনার ওপর গুরুত্ব দেওয়া হয়। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, নার্স ও অন্যান্য প্রয়োজনীয় জনবল, ওষুধের প্রাপ্যতা, রোগ নির্ণয়ের সুবিধা এবং রোগীদের সঙ্গে সেবাদাতাদের আচরণ এসব বিষয়কে মানসম্মত স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আলোচনায় তুলে ধরা হয়। এ ছাড়া প্রান্তিক জনগোষ্ঠী, নারী, শিশু, প্রবীণ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। স্বাস্থ্যসেবা বিষয়ে জনগণের সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নাগরিক সমাজ ও স্থানীয় জনগণের নিয়মিত সংলাপের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। অনুষ্ঠানে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুস ছত্তার, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব বিষয়ক সম্পাদক মো. সেরুজ্জামান, গণমাধ্যম বিষয়ক সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, মো. ফারুক মিয়া, প্রভাষক উসমান গনী, নারী উদ্যোক্তা জাহানারা বেগম, রোশনা আক্তার তৃষ্ণাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা বলেন, স্বাস্থ্যসেবা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়া হলে বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করা সহজ হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবার বিভিন্ন তথ্য জনগণের কাছে সহজলভ্য করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে নিয়মিত তথ্য প্রকাশের মাধ্যমে জবাবদিহিতা আরও কার্যকর করা সম্ভব। সংলাপে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রকল্প পরিচালক শেখ মাসুদুল আলম ও প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম। আলোচনায় বক্তারা বলেন, স্বাস্থ্য খাতে উন্নয়ন টেকসই করতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সেবার গুণগত মান নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, নাগরিক সমাজ ও জনগণের সমন্বিত অংশগ্রহণ থাকলে স্বাস্থ্যসেবার সমস্যা চিহ্নিত ও সমাধানের সুযোগ আরও বাড়বে। নাগরিক সংলাপে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবায় সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু