সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল
গণসমাবেশে মুফতি ফয়জুল করিম চরমোনাই

ইসলামিক আদর্শভিত্তিক সরকার প্রতিষ্ঠার আহ্বান

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০৯:১৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০৯:১৩:১৬ পূর্বাহ্ন
ইসলামিক আদর্শভিত্তিক সরকার প্রতিষ্ঠার আহ্বান
স্টাফ রিপোর্টার :: ইসলামিক আদর্শভিত্তিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। বুধবার বিকালে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম এই আহ্বান জানান। তিনি বলেন, চোরেরা ক্ষমতায় থাকলে চুরি বন্ধ হবে না। যেমন বিগত সরকারের আমলে বিভিন্ন বিভাগে চোর ছিল, তাই চুরি বন্ধ হয়নি। তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায়, নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে, সকল ধর্মের অধিকার প্রতিষ্ঠা করতে পারে এমন সরকার প্রতিষ্ঠা করা হবে। তিনি সর্বোপরি ইসলামিক আদর্শভিত্তিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান। ফয়জুল করিম আরও বলেন, পরিবেশের দোহাই দিয়ে সিলেট অঞ্চলের সকল বালুপাথর কোয়ারি বন্ধ রাখা হয়েছে। এটি কার স্বার্থে বন্ধ রাখা হয়েছে। জনগণ তো বলেনি পাথর উত্তোলন করলে পরিবেশের ক্ষতি হবে। এসব ভাওতাবাজি। এটা আমরা মানতে পারিনা। ভারতের স্বার্থ রক্ষায় পাথর কোয়ারি বন্ধ রাখা হয়েছে। যাতে এদেশের মানুষ ভারতের পচা পাথর বেশি দামে কিনে আনে। এদেশের পাথরে গুণগত ভালো। তাই অনতিবিলম্বে পাথর কোয়ারি খুলে দিয়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এসময় তিনি দেশের রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে আগামীতে ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীর প্রতি আহ্বান জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা সোহেল আহমদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান ও কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক (সিলেট বিভাগ) অ্যাড. হাঃ মাওঃ মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি রহমতুল্লাহ বিন হাবিব ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক মেধাবী ছাত্রনেতা ইমরান হুসাইন নুর। এ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক স¤পাদক হাঃ মাওঃ মাছুম আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি তানভীর আহমদ তাছলিম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারি শ্রমিক নেতা আব্দুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ছাত্রনেতা কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মুফতী আব্দুস শহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ পৌরসভার সভাপতি আলহাজ্ব রহমতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সেক্রেটারি মাও. নুর উদ্দিন ও বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সেক্রেটারি হাঃ রফিকুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা শাখার সেক্রেটারি মাও. মনির আহমদ, জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতী তাওহীদ ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি কারী মহিব্বুল হক, মুজাহিদ কমিটির আব্দুল গফুর প্রমুখ। সমাবেশে বক্তারা সুনামগঞ্জে রেল লাইন স্থাপনের দাবি, ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ স¤পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, সিলেটে বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দেওয়া, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার