সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জ, জেডএফসি-২-তে উজ্জ্বল বাংলাদেশ

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০১:৫২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০১:৫৩:২৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জ, জেডএফসি-২-তে উজ্জ্বল বাংলাদেশ
বিশেষ প্রতিনিধি:
রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ (জেডএফসি)-এর দ্বিতীয় আসর—‘জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ’।
তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মুয়ে থাই, বক্সিং, মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) এবং বাংলাদেশে প্রথমবারের মতো বেয়ার-নাকল বক্সিংয়ের একাধিক বাউট অনুষ্ঠিত হয়। ‎ ‎আন্তর্জাতিক অঙ্গনের অভিজ্ঞ ফাইটারদের পাশাপাশি বাংলাদেশের তরুণ ও উদীয়মান অ্যাথলেটরা বিভিন্ন বাউটে অংশ নেন। প্রতিযোগিতায় ছিল পাঁচটি মূল শিরোপা ছাড়াও বেশ কয়েকটি আন্তর্জাতিক লড়াই। ‎ ‎আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গ্লাভস ছাড়া বক্সিং—বেয়ার-নাকল বক্সিং।
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই বিশেষ বাউটে মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফাইটার উইল চপ ও ইরানের মোস্তফা আশৌরি। তিন রাউন্ডের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে জয় পান যুক্তরাষ্ট্রের উইল চপ। ‎ ‎আয়োজকদের মতে, বেয়ার-নাকল বক্সিংয়ের এই আয়োজন বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে। ‎জেডএফসি মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়ার এরওয়ান্ডি কালাইকে পরাজিত করে শিরোপা জয় করেন বাংলাদেশের মুহাম্মদ রাশেদ। আরেক আন্তর্জাতিক বাউটে ফিলিপাইনের ফিলিপাস রাঙ্গাকে হারিয়ে জয় তুলে নেন বাংলাদেশের মনজুর আলম। ‎ডব্লিউএমও এশিয়া মুয়ে থাই চ্যাম্পিয়নশিপের বাউটে বাংলাদেশের মসজিদুল রেজা ওমিও থাইল্যান্ডের থানাপাত তিথামের বিপক্ষে লড়াই করে বিজয়ী হন। জেডএফসি বক্সিং চ্যাম্পিয়নশিপে ইন্দোনেশিয়ার কুন্দিমাংকে হারিয়ে জয় পান বাংলাদেশের সুরা কৃষ্ণ চাকমা।
অন্যদিকে বাংলাদেশের সিরাজুল রাব্বিকে পরাজিত করেন সিঙ্গাপুরের শন রাফায়েল সানি। ‎ ‎প্রতিযোগিতা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এবং সানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান। তাঁরা দর্শকদের সঙ্গে বসে বিভিন্ন বাউট উপভোগ করেন। ‎কমব্যাট স্পোর্টসের এই আয়োজন ঘিরে তারকাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দর্শকদের উৎসাহ দিতে গ্যালারিতে হাজির হন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম ও মুসাফির সাঈদ বাচ্চু। তাঁদের সঙ্গে ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরিচালক কাজল আরেফিন অমি। ‎ ‎এ ছাড়া অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী জেফার রহমান, উপস্থাপক রাফসান শাবাবসহ দেশের শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সাররাও গ্যালারিতে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন লড়াই উপভোগ করেন। ‎ ‎এর আগে চলতি বছরের এপ্রিলে ‘জেডএফসি ১: দ্য টেকওভার’ আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপের আন্তর্জাতিক পর্ব। দ্বিতীয় আসরের মাধ্যমে বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের পরিসর আরও বিস্তৃত হলো। ‎
আয়োজকদের প্রত্যাশা, বসুন্ধরা স্পোর্টস সিটিকে ঘিরে এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা দেশের ফাইটারদের পেশাদার পর্যায়ে নিজেদের তুলে ধরার সুযোগ বাড়াবে। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের কমব্যাট স্পোর্টস অ্যাথলেটদের অংশগ্রহণের ক্ষেত্রও আরও শক্তিশালী হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন