সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

১৯ মার্চ থেকে শুরু হবে সুবিপ্রবি’র ভর্তি পরীক্ষা

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ১০:২৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ১০:২৩:৩৫ পূর্বাহ্ন
১৯ মার্চ থেকে শুরু হবে সুবিপ্রবি’র ভর্তি পরীক্ষা
স্টাফ রিপোর্টার :: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ¯œাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৯ মার্চ। এদিন ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরদিন ২০ মার্চ ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে আর্কিটেকচার বিভাগের ‘ডি’ ইউনিটের পরীক্ষাও নেওয়া হবে। এরপর ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা। ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। বৃহ¯পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জিএসটি গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের অনলাইন সভায় ভর্তি পরীক্ষার এই সূচি নির্ধারণ করা হয়। সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এবার জিএসটি গুচ্ছে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও রয়েছে। এছাড়া আরও তিনটি নতুন বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষার স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মতামতকে গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি শক্তিশালী কমিটি গঠনের কাজ চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু