সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি'

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ১০:২২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ১০:২২:৪৮ পূর্বাহ্ন
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় শহরের শ্রীশ্রী জগন্নাথ জিউর নাট মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার আহ্বায়ক কলি তালুকদার আরতির সভাপতিত্বে এবং সদস্য সচিব বিমল বণিকের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়। সভায় আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিমলাংশু রায়, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, সিদ্ধার্থ এষ বলাই, অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাবেক পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, বিটু বড়–য়া, ডেনিস চক্রবর্তী, সন্তোষ রায় সন্তু, পাপলু দে, সুজিত দে, বিপ্লব তালুকদার, স্বপন সরকার, সুমন দাস, সাগরসহ অন্যরা। সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়। জেলার ১২টি উপজেলা ও চারটি পৌরসভার মধ্যে যেসব কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেসব কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সম্মেলন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি জেলা কমিটির ১৩ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে জেলার জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন পূজাম-পের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা নিয়ে সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব উদযাপনের প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রেখে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করা হবে। পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু