সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ১০:০৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ১০:১০:১৯ পূর্বাহ্ন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ছবি: মো. সেনোয়ার হোসেন।
বিএনপি নেতার বিরুদ্ধে ইজারাকৃত জলমহাল দখলের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ‎ ‎
প্রকাশিত সংবাদে আমাকে ইজারাকৃত ঘাসী নদী ২য় খণ্ড জলমহাল দখলের চেষ্টা এবং মাছ লুটের সঙ্গে জড়িত হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রকৃতপক্ষে, যে অংশ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে, সেটি ইজারাকৃত জলমহালের অন্তর্ভুক্ত নয়। ওই অংশটি দীর্ঘদিন ধরে মির্জাপুর গ্রামের জামে মসজিদের ভোগদখলে রয়েছে এবং স্থানীয়ভাবে মসজিদের স্বার্থসংশ্লিষ্ট সম্পদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ‎ ‎মসজিদ ও স্থানীয় জনগণের স্বার্থে বিষয়টি নিয়ে কথা বলায় আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মাছ লুট ও জলমহাল দখলের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি কোনো জলমহাল দখল করিনি এবং মাছ লুটের সঙ্গেও জড়িত নই। ‎
আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। একই সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগের মাধ্যমে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ‎ ‎
মোসেনোয়ার হোসেন
সদস্য, আহ্বায়ক কমিটি ‎
মধ্যনগর উপজেলা বিএনপি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন