সুনামগঞ্জ , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে দুই সাজাপ্রাপ্তসহ তিন আসামি গ্রেপ্তার জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়, যা দেশের মানুষের চাওয়ার সঙ্গে যায় না : মির্জা ফখরুল সরকার উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে : শফিকুর রহমান ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা : মৎস্য প্রতিমন্ত্রী নিত্যপণ্যের বাজারে নজর রাখবে এআই, জানালেন বাণিজ্যমন্ত্রী পুকুর ও কৃষিজমি থেকে কোটি টাকার বালু লুট চূড়ান্ত প্রস্তুতিতে ইসি, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল হতে পারে নির্মাণের ১০ বছরেও চালু হয়নি দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ শান্তিগঞ্জে ইউএনও বদলি, সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণে, কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী হাফিজ নাঈমের ফাঁসির রায়ের প্রতিবাদে ইমাম মোয়াজ্জিন পরিষদের বিক্ষোভ জেলা প্রশাসকের কার্যালয়ে ৯০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্যানেল স্থাপন শীঘ্রই শুরু হচ্ছে গোবিন্দগঞ্জ-ছাতক ফোরলেন সড়ক নির্মাণকাজ জাতীয় কবির সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী বরাবর সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি হাসপাতাল চত্বরে দীর্ঘ দিনের জমে থাকা বর্জ্য অপসারণ : স্বস্তিতে রোগী-স্বজন জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত বিকল্প পথ ছাড়াই ভাঙা হল ব্রিজ-কালভার্ট : ৭ কিলোমিটার সড়কে ভোগান্তি প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের শিক্ষাবৃত্তি পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা জাউয়াবাজারে উলামা ঐক্য পরিষদের মানববন্ধন ‎জয়নগরে জনতার ধাওয়ার পর রাতে পুলিশের জালে আটক মাদক কারবারি রেজাউল

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে ৯.৯২ শতাংশ

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০৯:১১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০৯:১১:৩০ পূর্বাহ্ন
সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে ৯.৯২ শতাংশ
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের বাজারে নিত্যপণ্যের অস্থিরতা থাকলেও সরকারি হিসাব বলছে সেপ্টেম্বর মাসে দেশের গড় মূল্যস্ফীতি কমেছে। সেপ্টেম্বরে দেশের গড় মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৯২ শতাংশে এসেছে। তবে খাদ্য মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরেই আছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে ১০ দশমিক ৪ শতাংশে ঠেকেছে। বুধবার (২ অক্টোবর) সেপ্টেম্বর মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২ শতাংশের অর্থ হলো ২০২৩ সালের সেপ্টেম্বরে যে পণ্য গড়ে ১০০ টাকায় কিনতে হয়েছিল, ২০২৪ সালের সেপ্টেম্বরে এসে তা কিনতে হয়েছে ১০৯ টাকা ৯২ পয়সায়। জুলাই ও আগস্টের তুলনায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলের শেষ মাস জুলাইয়ে মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬ শতাংশে উঠেছিল, খাদ্য মূল্যস্ফীতি ১২ বছরে সর্বোচ্চ অবস্থানে গিয়ে ১৪ দশমিক ১ শতাংশে ঠেকেছিল। পরের মাস আগস্টে গড় মূল্যস্ফীতি আরও কমে ১০ দশমিক ৪৯ শতাংশে নামে, খাদ্য মূল্যস্ফীতিও নামে ১১ দশমিক ৩৬ শতাংশে। সেপ্টেম্বর মাসে দেশের খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও কমে ৯ দশমিক ৫ শতাংশে ঠেকেছে। আগস্টেও তা ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ। তবে শহরের তুলনায় গ্রামের মানুষের নিত্যপণ্যের কেনাকাটায় বেগ পেতে হচ্ছে বেশি। সেপ্টেম্বরে গ্রামাঞ্চলে গড় মূল্যস্ফীতি এখনও ১০ দশমিক ১৫ শতাংশ যেখানে শহরাঞ্চলে ৯ দশমিক ৮৩ শতাংশ। আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ক্রমাগত লুটপাটের কারণে ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দেয়। বাংলাদেশ ব্যাংকের বিদায়ী গভর্নর আবদুর রউফ তালুকদার টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয়। ফলে দেশের মূল্যস্ফীতি গত ১৬ মাসের বেশি সময় সাড়ে নয় শতাংশের বেশি রয়েছে। নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেওয়ার পর দুই দফা সুদের হার বাড়ানোর উদ্যোগ নেন। সব মিলিয়ে ব্যাংক ঋণের সুদের হার এখন ১৪ শতাংশের বেশি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বিশ্বব্যাপী নিয়ম হলো ব্যাংকঋণের সুদের হার বাড়ানো। সর্বশেষ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফল হয়েছিলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল বীরাসিংহে। ৭০ শতাংশ মূল্যস্ফীতির সময় দায়িত্ব নিয়ে সেপ্টেম্বরে দেশটির মূল্যস্ফীতি ঋণাত্বক শূন্য দশমিক ৫ শতাংশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুকুর ও কৃষিজমি থেকে কোটি টাকার বালু লুট

পুকুর ও কৃষিজমি থেকে কোটি টাকার বালু লুট