সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০১:৫৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০১:৫৬:৩৫ পূর্বাহ্ন
শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের উত্তর মল্লিকপুরস্থ পাসপোর্ট অফিস রোড এলাকার বাসা বাড়ি ও দোকানে ঘনঘন চুরি হচ্ছে। গত দুই মাসের ব্যবধানে চারটি চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চোররা সমাজসেবা ভবনের সামনের বাসার নিচ থেকে পাকা সিলিন্ডার বক্স ভেঙে দুটি সিলিন্ডার নিয়ে গেছে। এ ঘটনায় বাসার মালিক সদর থানা পুলিশকে বিষয়টি অবগত করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই সড়কে রনি স্টোর নামক একটি রিকসা চালক (চেক শার্ট পরা) ও কালো গেঞ্জি ও কালো প্যান্ট পরুয়া এক যুবক বক্স ভেঙে দুটি সিলিন্ডার নিয়ে যায় যা সিসি ক্যামেরায় ধরা পড়ে। এর আগে এই পাড়ার বাসিন্দা জুবায়ের আহমদের বাসা থেকে লেপটপ ও মূল্যবান জিনিসপত্র চুরি যায়। তার আগে উসমানের দোকান দুইবার চুরি হয়। কিছুদিন আগে বিএডিসি ক্যাম্পাসের মসজিদের মূল্যবান জিনিস এবং আব্দুল কাদিরের বাসার টিনের মূল্যবান সামগ্রী চুরি যায়। এভাবে প্রায় সময়ই চুরির ঘটনা ঘটছে। একটি চক্রই এই চুরি করছে বলে স্থানীয়দের ধারণা। পাড়ার বাসিন্দা সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি শামস শামীম বলেন, সম্প্রতি এই পাড়ার মসজিদ, বাসা, দোকানে ঘনঘন চুরি হচ্ছে। সর্বশেষ আমার বাসার নিচে পাকা বক্স সিলিন্ডার ভেঙে দুটি সিলিন্ডার নিয়ে গেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশকে দিয়েছি। এই চোরচক্র বড়পাড়া এলাকায় বসবাস করে বলে ফুটেজ দেখে স্থানীয়রা শনাক্ত করেছেন। সদর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল