সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৮:৫৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৮:৫৪:৪৫ অপরাহ্ন
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ
ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউপি শাখার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাবলম্বী প্রজেক্টের আওতায় সেলাই মেশিন বিতরণ ও কমিটি আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চরমহল্লা ইউনিয়নের শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশাকাচর পয়েন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চরমহল্লা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি পরিবারের মধ্যে ৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এবং চরমহল্লা ইউনিয়নে মাস্টার্স উত্তীর্ণ শিক্ষার্থীদের কে সম্মাননা দেওয়া হয়। মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউপি শাখার উপদেষ্টা হাজী ইব্রাহিম আলীর সভাপতিত্বে এবং ইকবাল হোসেন তামিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লার প্রতিষ্ঠাতা হাফিজ কামরুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন মানবকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মিজানুর রহমান হাছনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুলউলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নুরুল ইসলাম, জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন, মানবকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোঃ খালেদ মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটির সভাপতি মুশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, বুরহান উদ্দিন, আব্দুর রহমান, হাফিজ হারুন, আদনান হোসেনসহ আরও প্রমূখ। অনুষ্ঠানে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউনিয়ন শাখার আত্মপ্রকাশ কমিটির সভাপতি সাংবাদিক তাজিদুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলী আহমেদ ও মিজানুর রহমান আল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মুজাক্কির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, অর্থ সম্পাদক তায়েফ আহমদ ও ধর্ম বিষয়ক সম্পাদক আলী আকবর। মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে প্রবাসী সদস্যরাও নিয়মিত আর্থিক সহযোগিতা করে আসছেন। তাদের আর্থিক সহযোগিতায় সংগঠনের স্বাবলম্বী প্রজেক্টসহ বিভিন্ন মানবিক কার্যক্রম আরও গতিশীল হচ্ছে। সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। বক্তারা বলেন, মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। মানবকল্যাণ ফাউন্ডেশনের এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন