সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৮:১৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৮:১৭:৪৯ অপরাহ্ন
তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
স্টাফ রিপোর্টার::
চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী রাজিব মিয়া (১৩) নামে এক শিশুর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযোক্ত কিশোর একেই গ্রামের প্রতিবেশী আব্দুল আজিজের ছেলে। ভোক্তভোগী শিশুটির চাচা দানু মিয়া ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খোঁজ নিয়ে জানাগেছে, অভিযুক্ত রাজিব ঐ শিশুটির প্রতিবেশী ও পাশাপাশি বাড়ি। রাজিব ঐ শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তার নিজ বাড়িতে খালি ঘরে ডেকে নিয়ে যায়। এবং পরে ধর্ষণ করে। পরে শিশুটি কান্না করে নিজের বাড়িতে আসলে পরিবারের লোকজন কি হয়েছে জানতে চাইলে। শিশুটি জানায় তাকে রাজিব কাপড় খোলে গায়ে হাত দিয়েছে ও ধর্ষণ করা সহ যা যা করেছে তা বলে। পরে শিশুকে রাত ৮ টার দিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এই বিষয়ে ডাঃ মুসফিকা মারজান জানান,রাত ৮ টার দিকে একটি শিশুকে নিয়ে আসা হয়েছিলো। পরিবারের অভিযোগ ছিলো তাকে ধর্ষণ করা হয়েছে। পরে তাকে দেখে ধর্ষণের আলামত পাওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। ভোক্তভোগী শিশুটির চাচা দানু মিয়া জানান,তাহিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সদর হাসপাতালে পাঠায় এখন সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে। এই বিষয়ে আজ শক্রবার তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ জানান,এখনো লিখিত অভিযোগ পাই নি,তবে এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন