৬৩০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
- আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৮:৫৯:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৮:৫৯:০৪ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলায় অভিযান চালিয়ে ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসনা আরা বেগম (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হোসনা আরা বেগম উপজেলার কিরণপাড়া গ্রামের আয়াজ আলীর স্ত্রী। তিনি বর্তমানে কুশিউড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুশিউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য রায়হান ইসলাম রবিনের বসতবাড়ির পূর্ব দিকের কক্ষে ভাড়া থাকতেন অভিযুক্ত ওই নারী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে কালো পলিথিনে মোড়ানো চারটি নীল রঙের প্লাস্টিকের জিপার প্যাকেট উদ্ধার করে। এর মধ্যে তিনটি প্যাকেটে ১৫০ পিস করে মোট ৪৫০ পিস এবং অপর একটি প্যাকেটে ১৮০ পিস হালকা লালচে রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার হওয়া ৬৩০ পিস ট্যাবলেটের মোট ওজন আনুমানিক ৬৩ গ্রাম। প্রতি পিস ৩০০ টাকা হিসেবে এর মূল্য ধরা হয়েছে ১ লাখ ৮৯ হাজার টাকা।
পুলিশ জানায়, বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে নিজ দখলে রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। দোয়ারাবাজার থানার এসআই (নিরস্ত্র) সঞ্জয় দত্ত বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী বৃহ¯পতিবার (১৭ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ২৩।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, বৃহ¯পতিবার গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দোয়ারাবাজার প্রতিনিধি