সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৮:৩৫:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৮:৩৫:৩৩ পূর্বাহ্ন
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প
মোসাইদ রাহাত::
প্রতিটি বোরো মৌসুম আসার আগেই সুনামগঞ্জের কৃষকদের কপালে পড়ে দুশ্চিন্তার ভাঁজ। একদিকে সেচের অভাব, অন্যদিকে আকস্মিক বন্যার ভয়। এই দুই শঙ্কায় বছরের পর বছর কাটছে কৃষকদের। অবশ্য এই কৃষকদের দুর্ভোগ কমাতে উদ্যোগ নিয়েছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সুরমা, আবুয়া, পাটলাই, সোমেশ্বরীসহ জেলার ১৩টি নদীকে পুনঃখনন করতে দেড় হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছিল পাউবো। কিন্তু দুই বছর পার হলেও সেই প্রকল্পের প্রস্তাবনা ঝুলে আছে পানিস¤পদ মন্ত্রণালয়ের টেবিলে। এ অবস্থায় সহসা শঙ্কা কাটছে না কৃষক পরিবারে। আগামী বোরো মৌসুমের সময় যতই ঘনিয়ে আসছে, শঙ্কাও বাড়ছে কৃষকদের মধ্যে। হাওরকন্যা সুনামগঞ্জের প্রধান সমস্যা নদী ও হাওরের মধ্যে উচ্চতার পার্থক্য না থাকা। ফলে গ্রীষ্মকালে নদীর পানি হাওরে আসে না। অন্যদিকে বর্ষাকালে নদীর পানি সরাসরি ঢুকে পড়ে এবং ক্ষেতের ধান নিমগ্ন করে। এই সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন থেকে নদী খননের কথা ওঠছে। এই সংকট থেকে পরিত্রাণের জন্য ২০২৪ সালে পানি উন্নয়ন বোর্ড একটি বড় প্রকল্প হাতে নেয়। প্রকল্পটির আওতায় ১৩টি নদীকে পুনঃখনন করা ছিল অন্যতম কাজ। এ কাজে খরচ হবে প্রায় দেড় হাজার কোটি টাকা। লক্ষ্য ছিল ২০২৬ সাল থেকে শুরু করে তিন বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা। কিন্তু এখন পর্যন্ত সেই প্রস্তাবনা মন্ত্রণালয়ের টেবিলে পড়ে আছে। অনুমোদনের কোনো ইতিবাচক সাড়া নেই। কোনো সময়সীমাও ঘোষণা করা হয়নি। দিরাইয়ের কৃষক জাকির মিয়া বলেন, নদীর পানি দ্রুত কমে না যাওয়ায় কৃষিকাজের সময়সূচি ঠিক রাখা যাচ্ছে না। জমি প্রস্তুত ও চারা লাগাতেই অনেক সময় চলে যায়। এর মধ্যে বৈশাখের শুরুতে বৃষ্টি হলে নিচু জমিগুলোতে পানি জমে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়। নদীর পানি নিষ্কাশনের ব্যবস্থা স্বাভাবিক না হলে কৃষকদের এই দুর্ভোগ থেকে বের হওয়া কঠিন। জগন্নাথপুরের কৃষক আবুল হেলাল বলেন, প্রতিবছরই ঋণ করি ধান চাষাবাদ করি। কিন্তু ধান পাকার আগেই হঠাৎ জমিতে পানি ঢুকে পড়ায় পুরো ফসল নষ্ট হয়ে যায়। এতে নিজের পুঁজি তো শেষ হয়েছে, পাশাপাশি ঋণের চাপও বেড়েছে। একটি মৌসুমের এমন ক্ষতি সামলে আবার আগের অবস্থায় ফিরতে কয়েক বছর সময় লাগবে। হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক বিজন সেন রায় বলেন, হাওরে চলতি বোরো মৌসুমেও একই সংকটের আশঙ্কা রয়েছে। ডিসেম্বর মাস থেকে শুরু হবে বীজ বপনের কাজ। কিন্তু যদি নদী খনন প্রকল্প অনুমোদিত না হয়, তাহলে এই মৌসুমেও হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেছেন, এক হাজার চারশত টাকার বেশি বাজেট বরাদ্দের এই প্রকল্পটি অনুমোদন পেলে হাওর এলাকায় বিপ্লব আসবে। পানি নিষ্কাশন ব্যবস্থা হবে অনেক বেশি কার্যকর। সেচের সমস্যা কমে আসবে। পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী জানিয়েছেন, সমস্ত প্রাথমিক কাগজপত্র ইতিমধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন হলে এর ইতিবাচক ফলাফল দেখতে পাবেন অবশ্যই। কিন্তু বাস্তবতা হলো, মন্ত্রণালয় থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেই। অন্যান্য প্রকল্পের অগ্রাধিকারে এটি পিছিয়ে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু