সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৮:৩৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৮:৩৩:৩৭ পূর্বাহ্ন
হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি
স্টাফ রিপোর্টার :: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তথ্য দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। সঠিক তথ্য দিয়ে রাইফেল, এসএমজি, এলএমজি ও মেশিনগান উদ্ধারে সহায়তা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতার পরিচয় স¤পূর্ণ গোপন রাখার কথাও জানিয়েছে সংস্থাটি। বৃহ¯পতিবার (১৭ সেপ্টেম্বর) এসআরবি-৯-এর প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত এসব জেলার যেকোনো এলাকায় হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে তথ্য দেওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দিলে তথ্যদাতার বিরুদ্ধে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। অস্ত্রের ধরন অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। রাইফেল, এসএমজি, এলএমজি ও মেশিনগানের ক্ষেত্রে পুরস্কার ২ লাখ টাকা। শটগান, পিস্তল ও গ্যাসগানের ক্ষেত্রে ৫০ হাজার টাকা। সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং সব ধরনের গোলাবারুদের ক্ষেত্রে প্রতি রাউন্ডের জন্য ৫০ টাকা দেওয়া হবে। এসআরবি-৯ জানিয়েছে, অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে সঠিক তথ্যদাতার পরিচয় স¤পূর্ণ গোপন রাখা হবে। তথ্য যাচাই করে গোপনীয়তার সঙ্গে পুরস্কার দেওয়া হবে। এসআরবি-৯, সিলেটের অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, সরকারি অস্ত্র ও গোলাবারুদ জননিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হারানো কোনো অস্ত্র বা গোলাবারুদ যাতে অপরাধী বা দুষ্কৃতকারীদের হাতে না যায়, সে জন্য এগুলো উদ্ধারে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। কারও কাছে এ ধরনের কোনো তথ্য থাকলে নির্ভয়ে আমাদের জানাতে পারেন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং নির্ধারিত নীতিমালা অনুযায়ী পুরস্কার দেওয়া হবে। তিনি বলেন, আমরা চাই, সাধারণ মানুষ দায়িত্বশীল নাগরিক হিসেবে এগিয়ে এসে হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সহযোগিতা করবেন। একটি সঠিক ও সময়োপযোগী তথ্য বড় ধরনের ঝুঁকি প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। তথ্য দিতে এসআরবি-৯ কন্ট্রোল রুমের ০১৭৭৭-৭১০৯৯৯ নম্বরে হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমে যোগাযোগ করা যাবে। এ ছাড়া লিগাল অ্যান্ড মিডিয়া অফিসারের ০১৭৭৭-৭১০৯৫৬ নম্বরেও তথ্য দেওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ