সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ

শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৮:০৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৮:০৫:৪৯ অপরাহ্ন
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯
শান্তিগঞ্জ প্রতিনিধি::
শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোদরতপী গ্রামের আমীর আলী ও মতলিব মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন। মতলিব মিয়ার পক্ষের আহতরা হলেন—মতলিব মিয়া (৫৫), হোসাইন আহমদ (২০), আরিয়ান আহমদ (১৪) ও গয়াছ মিয়া (৫৫)। অপরদিকে আমীর আলীর পক্ষের আহতরা হলেন—আমীর আলী (৩৮), আল আমিন (২৬), রাহীম আহমদ (১৫), নূর আহমেদ (২৬) ও সামির আহমদ (৩২)। প্রতিবেদন লেখা পর্যন্ত আহত সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে একই গোষ্ঠীর লোক আমীর আলী ও মতলিব মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। এ ঘটনায় রাতে স্থানীয় একাধিক ব্যক্তি মধ্যস্থতা করে উভয় পক্ষকে সালিশ মানার আহ্বান জানান। উভয় পক্ষই সালিশ মানতে রাজি হন। তবে সালিশ বৈঠক কোন দিন হবে, তা জানাতে সময় চান তারা। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় সালিশের তারিখ জানানোর কথা থাকলেও এর আগেই দুপুরে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের লোকজন। পুনরায় সংঘর্ষে জড়ানোর কারণ জানতে চাইলে এ নিয়েও উভয় পক্ষের কাছ থেকে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। মতলিব মিয়ার পক্ষে তাঁর ভাতিজা দুলাল মিয়া বলেন, জোরপূর্বক আমার চাচার জমিতে বাঁধ দিয়ে আমীর আলী পানি আটকে দিচ্ছিলেন। এ-সংক্রান্ত বিষয়ে মাতাল অবস্থায় সকালে আমার চাচা মতলিব মিয়াকে অকথ্য ভাষায় গালাগালি ও শারীরিকভাবে হেনস্তা করেন। এ বিষয়টি স্থানীয় লোকজন বসে সালিশের মাধ্যমে শেষ করে দেবেন বললে আমরা সালিশ মানি। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই নিজেদের লোক নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমাদের পক্ষের চারজন লোক আহত হয়েছেন। এসব অভিযোগ মিথ্যা দাবি করে আমীর আলী পক্ষের আল আমিন বলেন, গত দিনের ঘটনায় স্থানীয় সালিশ ব্যক্তিরা মধ্যস্থতা করে একটি বৈঠক আহ্বান করেছিলেন। আমরাও রাজি ছিলাম। জোহরের নামাজের পরেই আমরা পঞ্চায়েতকে বিষয়টি জানাতাম। কিন্তু তারা এর আগেই আমাকে ও আমাদের লোকজনকে দেখে উসকানিমূলক কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে আমাদের লোকজনের ওপর তারাই আগে হামলা করে। এরপর সংঘর্ষ হয়। সংঘর্ষে আমাদের পাঁচজন আহত হয়েছেন। আমার কানে পাঁচটি সেলাই লেগেছে। মধ্যস্থতাকারী বিএনপি নেতা জুয়েল রানা ও স্থানীয় যুবক ইজাদুর রহমান ইজাদ বলেন, নিজেদের মধ্যে ঘটনা। এটি এত বড় হওয়ার কথা ছিল না। কিন্তু কেন যেন কেউই ধৈর্যের পরিচয় দেননি। আমাদেরকে উভয় পক্ষই আশ্বস্ত করেছিলেন যে তারা বিচার-সালিশ মানবেন। কোন দিন বৈঠক হবে, তা আজ জানানোর কথা থাকলেও এর আগেই উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়লেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, মারামারির বিষয়টি জানি। তবে কোনো পক্ষই এখনো কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মূলত সড়কে মারামারি হয়নি; লোকজন সড়কে জড়ো হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু