সুনামগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৮:০০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৮:০১:২৫ অপরাহ্ন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন
​স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এক অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় শহরের নতুনপাড়াস্থ নির্ধারিত ভবনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। ​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একটি ঐতিহ্যবাহী ও দায়িত্বশীল সংগঠন। সুনামগঞ্জের অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সৌহার্দ্য বজায় রাখতে এই পরিষদ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন এই কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সংগঠনের দাপ্তরিক ও সামাজিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে। ​
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট গৌরাঙ্গ পদ দাশের সভাপতিত্বে উদ্বোধনী সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পির প্রাণবন্ত সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি বিমান কান্তি রায় এবং সাবেক সাধারণ সম্পাদক বিমল বনিক। বক্তারা সংগঠনের ঐক্য ও সুনামগঞ্জের সর্বজনীন উৎসবসমূহ শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে পালনে কার্যালয়টির প্রয়োজনীয়তা তুলে ধরেন। ​সভায় পরিষদের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মনি কাঞ্চন দাস, সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য, অর্থ সম্পাদক স্বপন সরকার, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী, দপ্তর সম্পাদক বিপ্লব তালুকদার এবং সহ-দপ্তর সম্পাদক শিপু পোদ্দারসহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও সুধীজন। ​
অনুষ্ঠানের সভাপতি এডভোকেট গৌরাঙ্গ পদ দাশ সমাপনী বক্তব্যে কার্যালয় স্থাপনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং জেলার সকল সার্বজনীন পূজা ও ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজনে সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক

সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক