সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৩:১৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৩:১৭:৫৭ অপরাহ্ন
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’
‎ ‎বিশেষ প্রতিনিধি:
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুক্রবার আবারও বসছে ‘সুপার সেল কার বাজার’। প্রথম দুই সপ্তাহের আয়োজনের পর তৃতীয় সপ্তাহেও সকাল ১০টা থেকে চলবে গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার এই আয়োজন। নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন দেখার ও কেনাবেচার সুযোগ থাকছে এখানে। ‎ ‎রাজধানীতে গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার জন্য নিয়মিত একটি বাজার তৈরির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘সুপার সেল কার বাজার’। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার আইসিসিবিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। ‎ ‎আয়োজকেরা জানান, শুক্রবার সকাল ১০টা থেকে আইসিসিবিতে শুরু হবে এবারের আয়োজন। এতে নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি মোটরবাইক ও ইউটিলিটি ভেহিকেল প্রদর্শন ও কেনাবেচার সুযোগ থাকবে। ‎ ‎এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার সুযোগ থাকায় ক্রেতারা নিজেদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী গাড়ি বা মোটরসাইকেল বেছে নেওয়ার পাশাপাশি বিভিন্ন মডেলের মধ্যে তুলনা করতে পারবেন। একই সঙ্গে ব্যক্তিমালিকানাধীন ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেল বিক্রির সুযোগও থাকছে। ‎ ‎আয়োজকদের ভাষ্য, দেশের অটোমোবাইল বাজারে যানবাহনের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা ও বিক্রেতাদের জন্য নিয়মিত একটি আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজন তৈরি হয়েছে। সেই প্রয়োজন বিবেচনায় ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করা হচ্ছে। ‎ ‎এখানে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল কেনাবেচার সুযোগও রাখা হয়েছে। ‎ ‎উদ্যোক্তাদের আশা, নিয়মিত আয়োজনের ফলে ক্রেতারা একই স্থানে বিভিন্ন ধরনের যানবাহন সম্পর্কে তথ্য নেওয়া ও তুলনা করার সুযোগ পাবেন। অন্যদিকে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। ‎ ‎‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। আয়োজনে ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। ‎ ‎শুক্রবারের আয়োজনটি সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু