সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৩:০২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৩:০৪:৩৩ অপরাহ্ন
বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ ছবি: উদ্বারকৃত ৩৩ বোতল বিদেশী মদ।
স্টাফ রিপোর্টার::
বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৩৩ বোতল বিদেশী মদসহ সবুজ মিয়া (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
​১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর আনুমানিক রাত ৯:৪০ মিনিটে ব্যাটালিয়নের সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের আমড়াগড়া সাকিনস্থ মৌড়ারকুড়া কাদিরের পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। রাত ৯:৫৫ মিনিটে পুলিশি উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ১টি প্লাস্টিকের বস্তাসহ সবুজ মিয়াকে আটক করা হয়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ৩৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। ​গ্রেফতারকৃত সবুজ মিয়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার কান্দিগাঁও গ্রামের আব্দুল লতিফের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সে কেনাবেচার উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল। ​এ বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন