সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৮:৩০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৮:৩০:১৯ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ
স্টাফ রিপোর্টার :: হাওরের ঢেউয়ে বৈঠার ছন্দ, মাঝিদের হুঙ্কার আর হাজারো দর্শকের উচ্ছ্বাস এমন আনন্দমুখর পরিবেশে শান্তিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। বুধবার দুপুরে উপজেলার খাইহাওরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় নৌকাবাইচ। প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই হাওরের চারপাশে জড়ো হতে থাকেন উৎসুক দর্শনার্থীরা। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড়ে দুই পাড় পরিণত হয় উৎসবের মিলনমেলায়। আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় স্থানীয়সহ বিভিন্ন জেলা থেকে আসা মোট ২২টি দ্রুতগামী নৌকা অংশ নেয়। তিন ধাপে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। ঢাক-ঢোল ও কাঁসরের বাদ্য, মাঝিদের বৈঠার তালে তালে হাঁক-ডাক আর দর্শকদের করতালি-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো খাইহাওর। দূর-দূরান্ত থেকে আসা হাজারো দর্শনার্থী নৌকাবাইচ উপভোগ করেন। হাওরের দুই পাড়ে দাঁড়িয়ে কেউ করতালি দিয়ে, কেউবা উচ্ছ্বাস প্রকাশ করে উৎসাহ দেন প্রতিযোগীদের। দীর্ঘদিনের গ্রামীণ এই ঐতিহ্যকে ঘিরে শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের মধ্যেও দেখা যায় ব্যাপক আগ্রহ। নৌকাবাইচ দেখতে আসা দর্শনার্থীরা বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কর্মব্যস্ত জীবনে সাধারণ মানুষের জন্যও এ ধরনের আয়োজন আনন্দের খোরাক জোগায়। তাই প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখার দাবি জানান তারা। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, থানার ওসি অলি উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, ফারুক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ধলমৈশা গ্রামের লন্ডনপ্রবাসী আবুল হোসেনের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচের আয়োজন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন