সুনামগঞ্জ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৮:৩০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৮:৩০:১৯ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ
স্টাফ রিপোর্টার :: হাওরের ঢেউয়ে বৈঠার ছন্দ, মাঝিদের হুঙ্কার আর হাজারো দর্শকের উচ্ছ্বাস এমন আনন্দমুখর পরিবেশে শান্তিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। বুধবার দুপুরে উপজেলার খাইহাওরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় নৌকাবাইচ। প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই হাওরের চারপাশে জড়ো হতে থাকেন উৎসুক দর্শনার্থীরা। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড়ে দুই পাড় পরিণত হয় উৎসবের মিলনমেলায়। আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় স্থানীয়সহ বিভিন্ন জেলা থেকে আসা মোট ২২টি দ্রুতগামী নৌকা অংশ নেয়। তিন ধাপে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। ঢাক-ঢোল ও কাঁসরের বাদ্য, মাঝিদের বৈঠার তালে তালে হাঁক-ডাক আর দর্শকদের করতালি-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো খাইহাওর। দূর-দূরান্ত থেকে আসা হাজারো দর্শনার্থী নৌকাবাইচ উপভোগ করেন। হাওরের দুই পাড়ে দাঁড়িয়ে কেউ করতালি দিয়ে, কেউবা উচ্ছ্বাস প্রকাশ করে উৎসাহ দেন প্রতিযোগীদের। দীর্ঘদিনের গ্রামীণ এই ঐতিহ্যকে ঘিরে শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের মধ্যেও দেখা যায় ব্যাপক আগ্রহ। নৌকাবাইচ দেখতে আসা দর্শনার্থীরা বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কর্মব্যস্ত জীবনে সাধারণ মানুষের জন্যও এ ধরনের আয়োজন আনন্দের খোরাক জোগায়। তাই প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখার দাবি জানান তারা। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, থানার ওসি অলি উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, ফারুক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ধলমৈশা গ্রামের লন্ডনপ্রবাসী আবুল হোসেনের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচের আয়োজন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক

বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক