সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

‘অবৈধ’ তকমা দিয়ে চালক হয়রানি বন্ধের দাবি

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৮:১২:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৮:১২:৩৭ পূর্বাহ্ন
‘অবৈধ’ তকমা দিয়ে চালক হয়রানি বন্ধের দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের লাইসেন্স প্রদানে সিন্ডিকেটবাজির অভিযোগ উঠেছে। প্রকৃত চালকদের বঞ্চিত করে প্রভাবশালী চক্রের মাধ্যমে লাইসেন্স বণ্টন এবং সড়কে চালকদের ধারাবাহিক হয়রানি অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবহন শ্রমিকরা। অবিলম্বে এ সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি সর্বজনীন ও চালকবান্ধব নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক সংঘ। মঙ্গলবার বিকেল ৫টায় শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় শ্রমিক নেতারা এসব কথা বলেন। এতে বক্তারা স্পষ্ট জানান, সরকারি অনুমোদন নিয়ে পার্টস আমদানি ও যান প্রস্তুতের বৈধতা থাকলেও সড়কে চালকদের ‘অবৈধ’, ‘যানজট সৃষ্টিকারী’ কিংবা ‘বিদ্যুৎ অপচয়কারী’ তকমা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে, যা তাদের জীবন জীবিকাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক আব্দুল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর এবং সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, পৌরসভার লাইসেন্স বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা সম্পূর্ণ অনুপস্থিত। সাধারণ ও প্রকৃত চালকদের তোয়াক্কা না করে একটি বিশেষ সিন্ডিকেটের হাতে লাইসেন্স তুলে দেওয়া হয়েছে। এর ফলে বড় ব্যবসায়ীরা লাভবান হলেও দিন এনে দিন খাওয়া আসল চালকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সভা থেকে চালকদের অধিকার রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ৪ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে লাইসেন্স প্রদানে জড়িত দুর্নীতি চিহ্নিত করে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং প্রকৃত চালকদের হাতে লাইসেন্স হস্তান্তর করা, ব্যাটারিচালিত ইজিবাইককে ১,৫০০টি লাইসেন্স দেওয়া হলেও অটোরিকশার জন্য মাত্র ১,০০০টি বরাদ্দ রাখা চরম বৈষম্যমূলক। অবিলম্বে অটোরিকশার লাইসেন্স সংখ্যা বৃদ্ধি করা, বৈধভাবে যন্ত্রাংশ কেনাবেচা ও প্রস্তুতকৃত যানবাহনের চালকদের ওপর ‘অবৈধ’ বা ‘যানজট সৃষ্টিকারী’ তকমা দিয়ে সব ধরনের নিপীড়ন ও চাঁদাবাজি বন্ধ করা, চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্রধান সড়কগুলোতে বিকল্প স্লো-মুভিং লেন তৈরি করা, যাত্রীদের সুবিধার্থে ছাউনি নির্মাণ এবং একটি স্থায়ী সর্বজনীন নীতিমালা প্রণয়ন করা। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আশ্রাফ আলী, সহ সাধারণ স¤পাদক মো. শরিফ, সাংগঠনিক স¤পাদক আশিকুর রহমান, সদস্য শামসুল ইসলাম, হজরত আলী এবং পৌর কমিটির সভাপতি মতিউর রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন