সুনামগঞ্জ , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি

সিলেট থেকে শুরু হচ্ছে বোলার হান্ট

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১০:১৭:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১০:১৭:৩৯ পূর্বাহ্ন
সিলেট থেকে শুরু হচ্ছে বোলার হান্ট
সুনামকণ্ঠ ডেস্ক :: নতুন প্রজন্মের পেসার খুঁজে বের করতে দেশজুড়ে প্রতিভা অন্বেষণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও রবি আজিয়াটা যৌথভাবে শুরু করছে ‘রবি বোলার হান্ট’। প্রায় আট বছর পর বিসিবি এটি ফিরিয়ে আনছে। মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্যোগটির ঘোষণা দেওয়া হয়। আগামী ২৭ সেপ্টেম্বর সিলেটে শুরু হবে আঞ্চলিক পর্যায়ের ট্রায়াল। এরপর দেশের সব বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। ঢাকায় হবে দুটি ধাপ, যার মধ্যে থাকবে চূড়ান্ত পর্ব। সব মিলিয়ে দেশের ৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বোলার হান্টের ট্রায়াল। তবে এবার ঠিক কতজন বোলারকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি। চূড়ান্তভাবে নির্বাচিতরা পুরস্কারের পাশাপাশি বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গে অনুশীলনের সুযোগ পাবেন। বিভাগীয় পর্যায়ের ট্রায়াল শেষে প্রতিটি ভেন্যু থেকে নির্দিষ্টসংখ্যক বোলারকে ঢাকার চূড়ান্ত ক্যাম্পে ডাকা হবে। সেখান থেকে বিজয়ীদের বিসিবির গ্রুমিং প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে। ভবিষ্যৎ উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য তাদের নিয়ে কাজ করবে বিসিবি। পুরো কার্যক্রমে বিচারকের দায়িত্ব পালন করবেন বিসিবির কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ও সোহেল আহমেদ। তাদের সঙ্গে থাকবেন পাকিস্তানের সাবেক লেগস্পিনার মুশতাক আহমেদ এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোরি কলিমোর। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে নিবন্ধন। মাই রবি ও মাই সার্কেল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন আগ্রহীরা। পুরুষ ও নারী- উভয় বিভাগের ১৬ থেকে ২৫ বছর বয়সী ক্রিকেটাররা নিজেদের অঞ্চলের ট্রায়ালের আগের দিন পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। উল্লেখ্য, দেশজুড়ে প্রথমবার পেস বোলিং প্রতিভা খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছিল ২০০৪ সালে। সেই আয়োজন থেকেই উঠে এসেছিলেন রুবেল হোসেন। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দীর্ঘ সময় বাংলাদেশের হয়ে খেলেছেন এই পেসার। পরবর্তী সময়ে ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে রবির সহযোগিতায় দুটি পেস বোলিং হান্ট ও দুটি স্পিন বোলিং হান্ট আয়োজন করে বিসিবি। সেই কার্যক্রম থেকেও উঠে আসে বেশ কয়েকজন প্রতিভাবান বোলার। পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদ জায়গা করে নেন সেই আয়োজনের মাধ্যমে। পাশাপাশি লেগস্পিনার রিশাদ হোসেনও এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমের পথ ধরে উঠে আসেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
“আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি

“আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি