সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

জামালগঞ্জে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০৮:৫৯:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০৮:৫৯:১৯ পূর্বাহ্ন
জামালগঞ্জে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ মুজাহিদ কমিটি জামালগঞ্জ শাখার আয়োজনে সাচনা বাজার মাদ্রাসার নাজিমে তা’লিমাত হযরত মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীরুল, মুজাহীদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে দ্বীনি ওয়াজ রাখেন আগামী সংসদ সদস্য পদে সুনামগঞ্জ-১ আসনের চরমোনাই মনোনীত প্রার্থী হযরত মাওলানা মুফতি ফখরুদ্দিন, হযরত মাওলানা শায়খ ছিদ্দিক আহমদ, সাচনা বাজার মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আজিজুল হক, সাচনা লামাবাজার মসজিদের খতিব হযরত মাওলানা আবু তাহের। এসময় ওয়াজ পরিচালনা করেন ইসলামী আন্দোলন জামালগঞ্জ শাখার সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সদস্য ক্বারী হযরত মাওলানা মাহাদী আল হাসান, সুনামগঞ্জ জেলা মুজাহিদ কমিটির অডিটর ক্বারী হযরত মাওলানা আব্দুল লতিফ। আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. কামাল উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ স¤পাদক মাওলানা কামরুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা শাখার মুজাহিদ কমিটির সভাপতি মো. হযরত আলী। সার্বিক ব্যবস্থাপনায় মো. মঈনুল ইসলাম মোহন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া কোনো সরকারের কাছে আমাদের দেশের আলেম ওলামাসহ সাধারণ জনগণের চাওয়া-পাওয়ার কিছুই পায়নি। বাংলাদেশের অবস্থা এমন হয়েছিল যে রাস্তায় খুন, বাড়িতে গুম এ অবস্থায় দেশ চলছিল। বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেলেও এতদিন স্বাধীন ছিলো না। এবার যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি। সে স্বাধীনতা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওয়াজ মাহফিলে হাজারো লোক উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু