সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সুনামগঞ্জ সরকারি কলেজে ‘নজরুলজ্যোতি’ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৯:৫৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৯:৫৪:০০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সরকারি কলেজে ‘নজরুলজ্যোতি’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
‘আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা, চির উন্নত শির’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই অদম্য বিদ্রোহী চেতনা ও মানবিক দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুনামগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নজরুলজ্যোতি’। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামান্তানা শামা ও হাফসা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহাদত হোসেন। তিনি বলেন, নজরুলের সাহিত্য শুধু বিদ্রোহের আহ্বান নয় তাঁর সৃষ্টিতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, প্রেম ও স্বাধীনতার গভীর বার্তা রয়েছে। নতুন প্রজন্মকে নজরুলের সাহিত্য ও জীবনাদর্শের সঙ্গে পরিচিত করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের মূল আলোচক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রোকসানা পারভীন চৌধুরী তাঁর বক্তব্যে নজরুলের সাহিত্য ও জীবনদর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম তাঁর সাহিত্যকর্মের মধ্য দিয়ে সমাজের বৈষম্য, অন্যায়, শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন। তাঁর ‘বিদ্রোহী’ সত্তা কোনো ধ্বংসাত্মক প্রবণতার প্রতীক নয়; বরং অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে মানুষের মুক্তির আকাক্সক্ষার প্রকাশ। তিনি আরও বলেন, নজরুলের সাহিত্যকে শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ করলেই হবে না, তাঁর সাম্য ও মানবতার চেতনাকে ব্যক্তিজীবন ও সমাজে ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য পাঠের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। নজরুলের কবিতা, গান ও প্রবন্ধে যে মানবিক ও অসাম্প্রদায়িক সমাজের স্বপ্ন রয়েছে, তা বর্তমান প্রজন্মের কাছেও প্রাসঙ্গিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের স¤পাদক প্রফেসর মোহাম্মদ আব্দুর রকিব। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইভা রায়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শুভঙ্কর দেবনাথ। তিনি নজরুল বর্ষ উদযাপনের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য ও সৃষ্টিশীলতার সঙ্গে আরও গভীরভাবে স¤পৃক্ত হওয়ার আহ্বান জানান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুলের কবিতা, গান ও বিভিন্ন পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে সুনামগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়াম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি