সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ

যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৯:৫২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৯:৫২:২৮ পূর্বাহ্ন
যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরের যাদুকাটা নদীর দুই অংশ থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, মামলা সংক্রান্ত জটিলতায় যাদুকাটা-১ ও যাদুকাটা-২ এই দুটি বালুমহাল চলতি বাংলা সনের শুরুতে ইজারা হয়নি। গত ১৪৩২ বাংলা সনের ইজারাদারেরা চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মহালগুলো থেকে টোল আদায় করেছে। সুনামগঞ্জের এই দুটি বালুমহাল ১৪৩২ বাংলা সনের জন্য ইজারা দিতে বিজ্ঞপ্তি দিয়ে সর্বোচ্চ ১০৮ কোটি টাকা দর পাওয়া যায়। কিন্তু পরে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে ইজারাদারকে দখল মঝে দিতে পারেনি প্রশাসন। প্রায় পাঁচ মাস পর দখল পায় ইজারাদার। ১৪৩৩ বাংলা সনের জন্য আবার ইজারা দেয়ার উদ্যোগ নেয়ার পর আদালতের আদেশে সেটি সম্ভব হয়নি। আদালতের আদেশে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মহালগুলো থেকে টোল আদায় করে পূর্বের ইজারাদার। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানিয়েছেন, আপিল বিভাগের আদেশ জারি করায় জেলা প্রশাসক মহোদয়ের নিষেধাজ্ঞা অনুযায়ী যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বালু উত্তোলন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু