প্রসবজনিত ফিস্টুলা শনাক্তে ক্যাম্পেইন শুরু
- আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০১:১৭:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০১:১৭:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলায় প্রসবজনিত ফিস্টুলায় আক্রান্ত রোগীদের শনাক্তকরণ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার সঙ্গে সংযুক্ত করতে ১৫ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় এ ক্যা¤েপইনের আয়োজন করা হয়েছে।
র্যালিতে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. যশোবন্ত ভট্টাচার্য, সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুন, মেডিকেল অফিসার অব ক্লিনিক্যাল সার্ভিসেস (এমওসিএস) ডা. রক্তিম তালুকদার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) ফরিদুল ইসলাম সোহেল, শহীদুল কবীর চৌধুরী সোহাগসহ সিভিল সার্জন কার্যালয় ও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
ক্যাম্পেইনের উদ্বোধনী কার্যক্রম সমন্বয় করেন সিআইপিআরবির ফিস্টুলা জেলা সমন্বয়কারী রিনা আক্তার।
আয়োজকরা জানান, ১৫ দিনব্যাপী এ কর্মসূচির আওতায় সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে প্রসবজনিত ফিস্টুলায় আক্রান্ত রোগীদের শনাক্ত করা হবে। পাশাপাশি রোগটি স¤পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং শনাক্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রসবজনিত ফিস্টুলা নারীদের জন্য একটি গুরুতর স্বাস্থ্যসমস্যা। দীর্ঘ ও জটিল প্রসব, প্রসবের সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়া এবং সময়মতো অস্ত্রোপচার বা চিকিৎসা না হওয়ার কারণে এ ধরনের জটিলতা দেখা দিতে পারে। আক্রান্ত নারীরা শারীরিক সমস্যার পাশাপাশি সামাজিক ও মানসিক নানা সংকটের মুখোমুখি হন। ফলে রোগী শনাক্ত করে দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ