সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০১:১৫:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০১:১৫:২৪ পূর্বাহ্ন
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু
স্টাফ রিপোর্টার :: নদীতে সিসি ক্যামেরা বসিয়েও বালু লুটেরাদের থামানো যাচ্ছেনা। সোমবার ভোররাতে চালবন্দ পয়েন্ট দিয়ে অন্তত ২০টি বালুভর্তি ট্রাক লুটের বালু নিয়ে সুনামগঞ্জ শহরের দিকে প্রবেশ করেছে। সোমবার ভোরে জেলা শহরে কর্মরত অন্তত ১৫ জন সাংবাদিক এই দৃশ্য দেখেছেন। এর মধ্যে একটি আঞ্চলিক দৈনিক এই লুটের বালু ভর্তি ট্রাকে পাচারের দৃশ্য লাইভ করতে দেখা গেছে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও সদর উপজেলা দিয়ে প্রবাহিত সীমান্ত নদী ধোপাজান বালু মহাল দীর্ঘদিন ধরে বালু আহরণ বন্ধ আছে। তবে রাতের আঁধারে সবসময় বালু চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি সুনামগঞ্জ সদর থানা পুলিশ ডলুরা এলাকায় নদীতে সিসি ক্যামেরা স্থাপন করেছে। সিসি ক্যামেরার আওতা থেকে দূরে এসে বালুখেকোরা রাতের আঁধারে বালু লুট করছে। তবে লুটের বালু নদীপথে না এনে চালবন্দ পয়েন্ট দিয়ে ট্রাকে করে বের করছে। প্রতিদিন ভোর রাতে ২০-৩০টি ট্রাক বালু পাচার করে। সোমবার ভোরে ট্রাকযোগে বালু পাচারের দৃশ্য স্থানীয় দৈনিক পত্রিকা দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়ায় প্রচার হয়। এতে দেখা যায় ‘ঢাকা মেট্রো-ট ২৪৩৪৫৮’ নম্বরের একটি হাইড্রোলিক ট্রাকসহ অন্তত ২০টি ট্রাক লুটের বালু পাচার করছে। এসময় চালবন্দের বাপ্পী, লালপুরের নূরুল আমিনসহ কয়েকজনকে ট্রাকগুলোকে নানা নির্দেশনা দিতে দেখা যায়। অভিযোগ আছে, ধোপাজান নদী থেকে একটি চক্র প্রতিদিনই হাজার হাজার ফুট বালু লুট হয়। এই বালু সদর থানা পুলিশের সিসি ক্যামেরার ভয়ে নদীপথে না এনে এখন বিশ্বম্ভরপুর থানার অধীন চালবন্দ পয়েন্ট দিয়ে জেলা শহরসহ বিভিন্ন স্থানে পরিবহন করছে। সুনামগঞ্জ শহরের বাসিন্দা গোলাম হোসেন অভি বলেন, আমার রেকর্ডীয় জমি থেকেও বালু লুট করছে একটি চক্র। সোমবার ভোরে গিয়ে দেখি চালবন্দ পয়েন্টে প্রায় ২০টি ট্রাক ধোপাজান নদীর বালু লুট করে পাচার করছে। এসময় সুনামগঞ্জ শহরের অন্তত ১৫জন সাংবাদিকও দেখেছেন বালু লুটের দৃশ্য। তারা কেউ কেউ সেই দৃশ্য লাইভও করেছেন। লালপুর ও চালবন্দের একটি চক্রসহ নদীতীরবর্তী এলাকার কিছু বালু লুটেরা এতে জড়িত। বিশ্বম্ভরপুর থানার এসআই ইয়াসিন বলেন, ওসি স্যার মিটিংয়ে গেছেন। চালবন্দ পয়েন্ট দিয়ে ধোপাজান নদীর বালু ট্রাকে করে পাচারের বিষয়টি আমার জানা নেই। আজ ভোরে কি হয়েছে জানিনা। তবে আমরা এমন ঘটনা দেখলে অবশ্যই ব্যবস্থা নেব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ