সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৯:৩১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৯:৩১:৩০ পূর্বাহ্ন
বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:: “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছয় দিনব্যাপী এ মেলায় বিভিন্ন ধরনের গাছের চারা ও পরিবেশবান্ধব বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ রেঞ্জ, সিলেট বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে গত ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছিল। জেলা রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় এবং সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আজাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান। এবারের বৃক্ষমেলায় মোট ৮টি স্টল অংশ নেয়। মেলার স্টলগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে মেসার্স অনিকা নার্সারি, সুনামগঞ্জ; দ্বিতীয় স্থান অর্জন করে মেসার্স সাজানো বাগান নার্সারি, ছাতক এবং তৃতীয় স্থান অর্জন করে মেসার্স মা-বাবার দোয়া নার্সারি, মঙ্গলকাটা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ বাড়াতে হবে। একই সঙ্গে রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। বক্তারা আরও বলেন, শুধু মেলা বা নির্দিষ্ট কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব পর্যায়ে বৃক্ষরোপণের সংস্কৃতি গড়ে তুলতে হবে। বন ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি অবৈধভাবে গাছ কাটার প্রবণতা রোধেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। ছয় দিনব্যাপী বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হয়। মেলার মাধ্যমে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি স্থানীয় নার্সারি উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়। সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এবারের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী