সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

পৃথক স্থান থেকে নারী ও যুবকের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৯:২৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৯:২৪:৩৪ পূর্বাহ্ন
পৃথক স্থান থেকে নারী ও যুবকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার পল্লীর ডোবা থেকে আলাদাভাবে এক ষাটোর্ধ্ব নারী ও তিরিশোর্ধ্ব যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সুনামগঞ্জ সদর থানা পুলিশ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ধলাইড়পাড়ে গিয়ে খাইরুন নেছা (৬৫) নামক এক নারীর লাশ উদ্ধার করে। ওই নারী দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনফর আলীর স্ত্রী। তিনি দুদিন আগে নিখোঁজ হন বলে জানান স্বজনরা। অপরদিকে শান্তিগঞ্জ থানা পুলিশ একই সময়ে উপজেলার ভিমখালী ইউনিয়নের কুতুবপুর শ্মশানের পাশে কৃষ্ণতলা ডোবা থেকে তিরিশোর্ধ্ব যুবক সুমন দত্তের লাশ উদ্ধার করেছে। সুমন গত শুক্রবার নিখোঁজ হয়েছিলেন। তার মা এ ঘটনায় জামালগঞ্জ থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধলাইপাড়ের উত্তরে স্কুলের পাশের ডোবায় এক মহিলার লাশ ভাসছিল। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে লাশ উদ্ধারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি দিয়ে পরিচয় সন্ধানের আহ্বান জানায় পুলিশ। পরবর্তীতে ছবি দেখে মহিলার পরিচয় শনাক্ত করে পুলিশ। সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ বলেন, প্রথমে অজ্ঞাতনামা হিসেবে মহিলার লাশ উদ্ধার হয়। পরে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে শুক্রবার রাতে নিখোঁজ হন জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের কালিপুর গ্রামের প্রয়াত গুরুসদয় দত্তের ছেলে সুমন দত্ত (৩৩)। সুমন কুতুবপুরের এক যুবকের সঙ্গে রাতে বের হয়েছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও সুমনকে শুক্রবার রাতে না পেয়ে জামালগঞ্জ থানা পুলিশকে অবগত করেন স্বজনরা। রবিবার সকালে কুতুবপুর কৃষ্ণতলার পাশে সুমনের ক্ষত-বিক্ষত লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ বলেন, কুতুবপুর শ্মশানের পাশের কৃষ্ণতলা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা করে পোস্ট মর্টেমের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জামালগঞ্জের বাসিন্দা। তবে এ ঘটনায় স্বজনদের কেউ অভিযোগ করেননি। তাই আইনী যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা