সুনামগঞ্জ , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

জগন্নাথপুরে ক্ষুদে হাফিজকে সম্মাননা প্রদান

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৯:১৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৯:১৮:১১ পূর্বাহ্ন
জগন্নাথপুরে ক্ষুদে হাফিজকে সম্মাননা প্রদান
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রামে অবস্থিত মাদ্রাসাতুল কুরআন ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ১২ বছরের ক্ষুদে মেধাবী শিক্ষার্থী মাহিম আহমদের হিফজুল কুরআন সবক সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে মাদ্রাসার হলরুমে অত্র মাদ্রাসার পরিচালক হাফিজ হাবিবুর রহমান ও মাওলানা ইব্রাহিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা নূর উদ্দিন গহরপুরী। কুবাজপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সাবেক নাজিম হযরত মাওলানা শায়খ মইনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছমির উদ্দিন সুমন, হাবিবনগর হযরত বেলাল রা: জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা ইয়াহইয়া, ইছগাঁও মহিলা মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা রাসেল মাহমুদ, মাওলানা সুলাইমান মো. আশিক মিয়া, মুজিব মিয়া প্রমুখ। এতে ১ম সাময়িক পরীক্ষায় হিফজ ৩০ পারা গ্রুপে ১ম স্থান অর্জন করেন জাহিদ হাসান, ২০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন মুজাম্মিল হুসেন, ১০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন আব্দুর রহিম, নাজেরা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন সাজু আহমেদ, নূরানী তৃতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন রেজাউল করিম, নূরানী ১ম শ্রেণিতে ১ম স্থান অর্জন করেন সোহাগ আহমেদ ও শিশু শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন জুনাইদ আহমেদ। অনুষ্ঠানে নতুন ক্ষুদে হাফিজদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি

ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি