সুনামগঞ্জ , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি

তাহিরপুরে সোনালী ব্যাংক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৪:১৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৪:১৪:২০ অপরাহ্ন
তাহিরপুরে সোনালী ব্যাংক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের তাহিরপুরে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি/চার্জ কালেকশনের জন্য তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাথে সোনালী ব্যাংকের সাথে এই চুক্তি স্বাক্ষর করা হয়। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু। এ সময় সোনালী ব্যাংকের পক্ষে সুনামগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ আবুল ফজল ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম চুক্তি স্বাক্ষর করেন। তাহিরপুর শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) অর্পণ যেত্রার সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার রাজীব দেবনাথের পরিচালনায় বক্তব্য রাখেন,সোনালী ব্যাংক পিএলসি সুনামগঞ্জ জেলা শাখার এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আতিকুল ইসলাম,মোঃ আজিজুর রহমান,সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসার মোঃ তারেক,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুম প্রমুখ। এসময় বক্তাগন বলেন,এই চুক্তির মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আর বেতন সহ অন্যান্য বিষয়ে টাকা বিদ্যালয়ে জমাদের কোনো ঝামেলা বা সময় নষ্ট হবে। সহজেই ব্যাংকের এ্যাপ্স থেকে যে কোনো সময় লেনদেন করা যাবে। এছাড়াও বিদ্যালয়ের আয় ব্যয়সহ সকল অর্থনৈতিক বিষয় সহজেই জানা যাবে। এই উদ্যোগ নেয়ার জন্য বিদ্যালয় ও ব্যাংক কতৃপক্ষে সাধুবাদ জানান উপস্থিত সাংবাদিক, শিক্ষক,শিক্ষার্থী,জনপ্রতিনিধি,উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
“আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি

“আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি