সুনামগঞ্জ , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে স্মরণ, তিনি ছিলেন অসাম্প্রদায়িকতা ও মানবিক চেতনার কণ্ঠস্বর

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ১০:০৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ১০:০৮:৪৬ পূর্বাহ্ন
বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে স্মরণ, তিনি ছিলেন অসাম্প্রদায়িকতা ও মানবিক চেতনার কণ্ঠস্বর
স্টাফ রিপোর্টার ::
বাউল সংগীতের কিংবদন্তি সাধক ও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহ আব্দুল করিম শুধু একজন বাউল শিল্পী নন, তিনি ছিলেন গ্রামবাংলার মানুষের জীবন-সংগ্রাম, প্রেম-বিরহ, অসাম্প্রদায়িকতা ও মানবিক চেতনার কণ্ঠস্বর। তাঁর গান ও দর্শন আজও মানুষকে অন্যায়, শোষণ, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়। শনিবার বিকেল সাড়ে ৫টায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শহরের হাছন রাজা মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন লোকসংস্কৃতি গবেষক সুভাষ উদ্দিন, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি খলিল রহমান, সাংবাদিক লতিফুর রহমান রাজু ও বাউল সমিতির সভাপতি বাউল তছকির আলী। আলোচনা সভায় বক্তারা বলেন, শাহ আবদুল করিম তাঁর সৃষ্টিশীলতার মধ্য দিয়ে মানুষের মনের কথা বলেছেন। তাঁর গানে উঠে এসেছে হাওরপাড়ের মানুষের জীবন, দুঃখ-বেদনা, প্রেম, বিরহ, অধিকারবোধ ও সমাজবাস্তবতা। একই সঙ্গে তাঁর গান সমাজের নানা অনিয়ম, অন্যায়-অবিচার, শোষণ ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি হিসেবে কাজ করেছে। বক্তারা আরও বলেন, শাহ আবদুল করিমের গান কোনো নির্দিষ্ট সময় বা শ্রেণির মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর সৃষ্টিকর্ম প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে। বাংলা লোকসংগীতের ভা-ারকে সমৃদ্ধ করার পাশাপাশি তিনি বাউল সংগীতকে দেশ-বিদেশে পরিচিত করে তুলেছেন। তাঁর জীবন ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিয়মিত গবেষণা, চর্চা ও সাংস্কৃতিক আয়োজন প্রয়োজন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় বাউল শিল্পীরা শাহ আব্দুল করিমের লেখা ও সুর করা বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করেন। বাউল গানের সুরে হাছন রাজা মিলনায়তনে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। দর্শক-শ্রোতারাও গভীর আগ্রহ ও আবেগ নিয়ে কিংবদন্তি এই বাউল সাধকের গান উপভোগ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট

বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট