সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন
পূর্ব বিরোধের জের

জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ১০:০৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ১০:০৫:০৬ পূর্বাহ্ন
জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ ছবি: ভাঙচুর করা বাড়ি
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করে শনিবার জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন মো. কামাল মিয়া। এছাড়া গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জামালগঞ্জ থানায় দেওয়া লিখিত অভিযোগে ইসলাম উদ্দিন (৪৫), জম্মাত আলী (৫০), গোলাপ মিয়া (৩৫), মাসুক মিয়া (৩৩), সোহেল মিয়া (২৮), দিলোয়ার হোসেন (৩০), আজিজুল ইসলাম (৪৫), সবুজ মিয়া (২৮), রাসেল মিয়া (২৭), মিলন মিয়া (২০), তামান্না বেগম (৩২), রাজু আহমেদ (৩৫) ও শরজুল মিয়া (২৫)-এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ইসলামপুর গ্রামের জয়নাল উদ্দিনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন ভোর ৬টার দিকে হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে আশক আলী (১৫) নামে এক কিশোরের সঙ্গে রাজন (১৬) নামে আরেক কিশোরের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে জয়নাল উদ্দিনের বাড়িতে হামলা চালান। হামলায় জয়নাল উদ্দিনের ঘাড় ও হাতে, জিয়াউর রহমানের পা ও কপালে, ছাবিনা বেগমের উরুতে, বদিউজ্জামানের চোখের নিচে ও পায়ে এবং জাছমিনা বেগমের মুখে আঘাত লাগে। এ সময় আহত জয়নাল উদ্দিনের গলার ডান পাশ দিয়ে সুলফি ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় সুলফিটি গলায় বিদ্ধ থাকা অবস্থায়ই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা গুরুতর বলে জানান স্বজনরা। ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে জয়নাল উদ্দিন ও জাছমিনা বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ সময় হামলাকারীরা হয়রত আলীর বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করে ২৪ বস্তা - আনুমানিক ৩০ মণ ধান, জয়নাল উদ্দিনের ঘরে থাকা ১ লাখ ৫২ হাজার টাকা এবং কামাল মিয়ার বাড়ির সামনের ঘাটে থাকা তিনটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর অভিযুক্তরা পুনরায় হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেছেন কামাল মিয়া। আহতরা চিকিৎসাধীন থাকায় ঘটনার পরপরই থানায় অভিযোগ করা সম্ভব হয়নি। চিকিৎসা শেষে শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে জানান অভিযোগকারী।
এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, ঘটনার বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ