সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

তেঘরিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ১০:০২:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ১০:০২:৩৪ পূর্বাহ্ন
তেঘরিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ পৌর শহরের পূর্ব তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০টি ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ আলী আক্তার নেন্টু (৫১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন পূর্ব তেঘরিয়া এলাকায় এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের একটি বিশেষ দল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব তেঘরিয়া এলাকার বাসিন্দা আলী আকবরের ছেলে আলী আক্তার নেন্টুর নিজ বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে কক্ষ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ১০০ টাকা উদ্ধার ও জব্দ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ হাজার টাকা বলে জানিয়েছে অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধী যে-ই হোক না কেন, কোনো পরিচয় বা প্রভাব দেখে ছাড় দেওয়ার সুযোগ নেই। এ ঘটনায় উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব বাদী হয়ে গ্রেপ্তারকৃত আলী আক্তার নেন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ