সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৯:২৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৯:২৪:৫০ পূর্বাহ্ন
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা
সুনামকণ্ঠ ডেস্ক :: ইউরোপীয় ইউনিয়নে প্রথম আট মাসে অবৈধভাবে প্রবেশ এক-তৃতীয়াংশ কমেছে। তবে ভূমধ্যসাগরের প্রধান দুটি সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপে প্রবেশে বাংলাদেশিরা শীর্ষস্থানে রয়েছেন। ইউরোপের সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের শুক্রবারের (১১ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অনিয়মিত প্রবেশের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ কমেছে। এই ৮ মাসে প্রায় ৭৫ হাজার অবৈধ প্রবেশ শনাক্ত হয়েছে। আর ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা ছিল শনাক্ত হওয়া অভিবাসীদের মধ্যে সবচেয়ে বড় জাতি গোষ্ঠী। এ দুটি পথ দিয়ে ইতালি ও স্পেনে প্রায় ৬০ শতাংশ অবৈধ প্রবেশের ঘটনা ঘটেছে। যাদের অধিকাংশই বাংলাদেশি। ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, পূর্ব ভূমধ্যসাগরীয় পথে প্রথম আট মাসে ২৪ হাজার ২০০ এর বেশি অভিবাসী ইউরোপে প্রবেশ করেছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ কম। লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপমুখী পথটি সারা বছরজুড়েই আলোচনায় ছিল। শুধু আগস্টেই এ পথে প্রায় ৩ হাজার অভিবাসী অবৈধভাবে স্পেনে প্রবেশ করেছেন। এই পথে বাংলাদেশি ছাড়াও আফগান ও সুদানি নাগরিকদের শনাক্ত করা হয়েছে। অন্যদিকে মধ্য ভূমধ্যসাগরীয় পথে প্রায় ১৯ হাজার ৪০০ জন অভিবাসীর অবৈধভাবে ইতালিতে প্রবেশ শনাক্ত করা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ৫৫ শতাংশ কম। লিবিয়া থেকে এ পথে অভিবাসীরা যাত্রা শুরু করেন। এবার ইউরোপে মোট প্রবেশের প্রায় দুই-তৃতীয়াংশই লিবিয়া থেকে হয়েছে। এরপর ছিল আলজেরিয়া ও তিউনিসিয়া। আর এ পথে বাংলাদেশি, সোমালি ও আলজেরীয় নাগরিকরা সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন। এছাড়া পশ্চিম ভূমধ্যসাগরীয় পথ ছিল একমাত্র পথ, যে পথ দিয়ে ইউরোপে প্রবেশ বেড়েছে। এ পথে প্রায় ১৫ হাজার ৯০০ জন অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছেন, যা গত বছরের তুলনায় ৩৪ শতাংশ বেশি। আলজেরিয়া ছিল এ পথের প্রধান যাত্রাস্থল। ফ্রন্টেক্সের মতে, সমুদ্রপথে কড়াকড়ি বাড়ায় মানব পাচারকারী মাফিয়ারা নতুন পথ ব্যবহার করছেন। মরক্কো, পশ্চিম আফ্রিকা ও মধ্য ভূমধ্যসাগরীয় পথে কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার হওয়ায় আলজেরিয়ার উপকূল থেকে অবৈধ অভিবাসীদের যাত্রা বেড়েছে। ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ইংলিশ চ্যানেল দিয়ে যুক্তরাজ্যে প্রবেশও গত ৮ মাসে ৪৩ শতাংশ কমেছে। এ বছর এখন পর্যন্ত প্রায় ২৬ হাজার ৬০০ অভিবাসী ইংল্যান্ডে প্রবেশ করেছেন। ফ্রন্টেক্স জানায়, অবৈধভাবে ইউরোপে প্রবেশ কমলেও এ বছর প্রাণহানি কমেনি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগরে ১ হাজার ৮০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। ফ্রন্টেক্সের নির্বাহী পরিচালক হ্যান্স লেইটেন্স বলেন, অবৈধভাবে ইউরোপ প্রবেশের বেশিরভাগ পথেই অভিবাসীদের সংখ্যা কমেছে। তবে সীমান্তের এই শান্ত পরিস্থিতি খুব দ্রুত বদলে যেতে পারে। অভিবাসী কমলেই মানব পাচারকারী চক্রগুলো হারিয়ে যায় না। তারা নতুন সুযোগের অপেক্ষায় থাকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী