সুনামগঞ্জ , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ

নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৯:২২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৯:২২:৪৪ পূর্বাহ্ন
নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে নৃত্যম নৃত্যালয় আয়োজিত দুই দিনব্যাপী নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুল হক চৌধুরী পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, কোরিওগ্রাফার ও নৃত্য প্রশিক্ষক মুনমুন আহমেদ। অনুষ্ঠানে দেন অ্যাডভোকেট হাফিজা আহমেদ, অ্যাডভোকেট শামীম আশরাফ, নৃত্যম নৃত্যালয়ের উপদেষ্টা লেখক, কবি ও গবেষক সুখেন্দু সেন, সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ এবং নৃত্যম নৃত্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অহনা এষ। অনুষ্ঠানে মুনমুন আহমেদ বলেন, যেকোনো বিষয়ের ধারাবাহিকতা থাকলে সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব। নৃত্যম নৃত্যালয়ের এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজন করা প্রয়োজন। সম্ভব হলে প্রতি দুই মাস পর পর কর্মশালা আয়োজনের মাধ্যমে সংগঠনটি আরও এগিয়ে যাবে। তিনি অহনা এষের পাশে থেকে সংগঠনটির কার্যক্রমে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, কর্মশালায় অংশ নেওয়া শিশুরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নাচ শেখার চেষ্টা করেছে এবং ভালো করেছে। অভিভাবকেরা সন্তানদের শেখার জন্য নিয়ে এসেছেন বলেই শিশুরাও আগ্রহ নিয়ে শিখতে পেরেছে। নৃত্যচর্চার গুরুত্ব তুলে ধরে মুনমুন আহমেদ বলেন, নাচ শিখে অনেক কিছু করা সম্ভব। নৃত্য শেখানোর সুবাদে তিনি বিশ্বের প্রায় ৪০টি দেশ সফর করেছেন। একসময় সমাজে নৃত্যকে বিরূপ দৃষ্টিতে দেখা হতো। বর্তমানে সেই দৃষ্টিভঙ্গিতে অনেক পরিবর্তন এসেছে। নৃত্যচর্চা শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ ও সক্রিয় রাখতে সহায়ক। তাই শিশুদের নৃত্য শেখানোর জন্য উৎসাহিত করা উচিত। এর মাধ্যমে তাদের জীবনে আনন্দের পাশাপাশি একটি আলোকিত ভবিষ্যৎ গড়ে উঠতে পারে। নৃত্যম নৃত্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অহনা এষ বলেন, তাঁর প্রিয় সংগঠন নৃত্যম নৃত্যালয়ের উদ্যোগে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এ নৃত্য কর্মশালার আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে নৃত্যশিল্পীরা এতে অংশ নেন। কর্মশালাটি সফলভাবে স¤পন্ন হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, সাবেক কাউন্সিলর আরতি তালুকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিমল বণিক, সিদ্ধার্থ এষ, শিক্ষক উমা চক্রবর্তী, শিপ্রা পাল, শিউলী বণিক, নৃত্য প্রশিক্ষক শ্রাবন্তী পুরকায়স্থ, দেবপ্রিয়া পাল, সৌরভ অধিকারী অয়ন, রূপালী এষ, পূর্ণিমা কর্মকার, পিংকি দাস, বিধান বণিক বাঁধন, দেবাশীষ তালুকদার শুভ্র, সামির পল্লব, রিপন চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া প্রথম আলোর প্রতিনিধি খলিল রহমান, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন ও কুলেন্দু শেখর তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কর্মশালায় অংশ নেওয়া নৃত্যশিল্পীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে

সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে