সুনামগঞ্জ , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হৃদরোগে পর্যটকের মৃত্যু

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৯:২১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৯:২১:২২ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হৃদরোগে পর্যটকের মৃত্যু
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ট্যাকেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আশিষ কুমার রায় মাগুরা জেলা সদর উপজেলার ছোট দোয়ারপাড়া-শাহাপাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে। তিনি পেশায় একজন আর্টিস্ট ছিলেন। স্থানীয় ও পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে ছয়জন পর্যটককে নিয়ে ‘নোঙর’ নামের একটি হাউজবোট তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা হয়। দিনভর হাওরে ঘোরাফেরা ও গোসল শেষে বিকেলে তারা ট্যাকেরঘাট নৌকা ঘাটে পৌঁছান। পরে সবাই শহীদ সিরাজ লেক এলাকায় ঘোরাফেরা করতে যান। শহীদ সিরাজ লেক এলাকা থেকে ট্যাকেরঘাটের দিকে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান আশিষ কুমার রায়। এ সময় স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে সুস্থ করার চেষ্টা করেন। তার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে সঙ্গে থাকা বন্ধুদের বিষয়টি জানানো হয়। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে আশিষকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর স্পিডবোটযোগে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‘নোঙর’ হাউজবোটের ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, সকালে ছয়জন পর্যটক তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজার নৌকা ঘাট থেকে হাউজবোটে ওঠেন। দিনভর টাঙ্গুয়ার হাওর ঘুরে বিকেলে তারা ট্যাকেরঘাটে যান। পরে শহীদ সিরাজ লেক এলাকা ঘুরে ট্যাকেরঘাটে ফেরার সময় আশিষ কুমার অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে সুস্থ করার জন্য মাথায় পানি দেওয়াসহ বিভিন্নভাবে চেষ্টা করেন। প্রয়াতের বন্ধু রাজ শেখর বণিক বলেন, বিকেলে তারা সবাই শহীদ সিরাজ লেক এলাকার ছোট ছোট টিলায় ওঠেন এবং আশপাশে ঘোরাফেরা করেন। একপর্যায়ে তারা পাঁচজন একসঙ্গে হলেও আশিষকে দেখতে না পেয়ে তার মোবাইলে ফোন করেন। ফোনে সাড়া না পেয়ে পরে তার মোবাইল থেকেই ফোন আসে। তখন তারা জানতে পারেন, আশিষ অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসক দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে ¯িপডবোটে করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডা. নওশাদ আহমেদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে

সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে