সুনামগঞ্জ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

মধ্যনগরে জলমহালে বিষ প্রয়োগে ২ লাখ টাকার মাছ নিধন

  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০১:০৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০১:০৪:৪৫ অপরাহ্ন
মধ্যনগরে জলমহালে বিষ প্রয়োগে ২ লাখ টাকার মাছ নিধন
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের মধ্যনগরে মনাই নদীর তীরের একটি সংরক্ষিত জলমহালে বিষ প্রয়োগ করে প্রায় দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। জলমহালটির আয় স্থানীয় একটি মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয় বলে জানা গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর জামে মসজিদের সভাপতি চাঁন মিয়া বাদী হয়ে এ ঘটনায় মধ্যনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা জলমহালে ঢুকে বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগের কিছুক্ষণ পর বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠতে থাকে। এতে প্রায় দুই লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জলমহালের দায়িত্বপ্রাপ্তরা। জলমহালের ইজারাদার জুলহাস মিয়া বলেন, ‘কিছুদিন আগে আমাদের গ্রামের পাশের সংরক্ষিত জলমহালটি কয়েকজন মিলে মসজিদের পক্ষ থেকে ইজারা নিই। মাছ ধরার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মধ্যে রাতের আঁধারে দুর্বৃত্তরা জলমহালে বিষ প্রয়োগ করে। এতে প্রায় দুই লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে।’ অভিযোগের বাদী চাঁন মিয়া বলেন, ‘কে বা কারা বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে, তা এখনো জানতে পারিনি। আমরা তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’ মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন পিপিএম বলেন, ‘এ ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম