সুনামগঞ্জ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ

  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ১২:৫৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ১২:৫৪:৫৮ অপরাহ্ন
দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ
দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে নবগঠিত দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ২টায় দিরাইয়ের জালাল সিটি সেন্টারের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন মানব চাহিদা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এফ এইচ নুমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মানব চাহিদা পত্রিকার দিরাই প্রতিনিধি ফয়জুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নবগঠিত দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম বি জে বদরুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই বাজার কমিটির সহসভাপতি হান্নান অর রশিদ, দিরাই উপজেলা এনসিপির আহ্বায়ক আতাহার আলী রাহাত, ডা. বদরুল আলম, রাজী মিডিয়ার কর্ণধার আবদুল্লাহ রাজীসহ নবগঠিত প্রেসক্লাবের সদস্যরা। বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের পাশাপাশি দিরাই প্রেসক্লাবের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ প্রশংসনীয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। পাশাপাশি মানবসেবামূলক কাজে নিয়োজিত বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করার আহ্বান জানান তারা। পরে দিরাই প্রেসক্লাবের উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
দিরাই প্রেসক্লাবের কমিটি উপদেষ্টা পরিষদ: বিজন সেন রায়—সম্পাদক ও প্রকাশক, দৈনিক সুনামকণ্ঠ; ড. সামছুল হক চৌধুরী—যুক্তরাজ্য প্রবাসী; অ্যাডভোকেট দেবাংশু শেখর দাস—জজকোর্ট, সুনামগঞ্জ; মোহাম্মদ হারুন মিয়া—সিনিয়র সাংবাদিক, যুক্তরাজ্য; মো. জমাদার উল্লাহ—যুক্তরাজ্য প্রবাসী; মো. শাহিন মিয়া—যুক্তরাজ্য প্রবাসী এবং মো. আব্দুর রশিদ—দুবাই প্রবাসী। কার্যনির্বাহী পরিষদ: সভাপতি—এফ এইচ নুমান; সহসভাপতি—মওদুদ আহমেদ ও নাছির উদ্দীন; সাধারণ সম্পাদক—এম বি জে বদরুল; সহসাধারণ সম্পাদক—আবুল হাসনাত; সাংগঠনিক সম্পাদক—কামরুল হাসান; সহসাংগঠনিক সম্পাদক—মাহবুব আহমেদ; কোষাধ্যক্ষ—ওয়াসিম কবির; দপ্তর সম্পাদক—ইমরান মিয়া; সমাজকল্যাণ সম্পাদক—ফয়জুল ইসলাম; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক—রুকন উদ্দিন মাসুদ; তথ্য ও অনুসন্ধান সম্পাদক—হুমায়ুন কবির; সদস্য—রেজাউল করিম, রায়হান আহমেদ ও আকাশ আচার্য

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম