পূর্ব ইব্রাহিমপুর ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার প্রবাসীদের সংবর্ধনা
- আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০১:৪১:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০১:৪১:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরতলির পূর্ব ইব্রাহিমপুর ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বাদ জুম্মা পূর্ব ইব্রাহিমপুর মসজিদ প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শাহ আলম সেরুল। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পূর্ব ইব্রাহিমপুর মসজিদ পরিচালনা কমিটির সাধারণ স¤পাদক নিজামুল হক ও যুগ্ম সাধারণ স¤পাদক জিয়া আনসারী।
সভায় বক্তারা প্রবাসীদের এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকা-ে অবদান রাখার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে প্রবাসীদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ স¤পাদক শহীদুল ইসলাম রফু।
আলোচনা সভা শেষে প্রবাসীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সহ-সভাপতি মাও. খালেদ হোসেন, ক্রীড়া স¤পাদক মনিরুজ্জামান রবিন, সদস্য অনু মিয়া ও রিপনসহ সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ