সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা
পরামর্শ সভা

বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান

  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০১:৪১:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০১:৪১:০০ পূর্বাহ্ন
বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার :: বিশ্ব ঐতিহ্য ও আন্তর্জাতিক গুরুত্বস¤পন্ন রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ও তৎপর হওয়ার জোর দাবি উঠেছে। একই সাথে হাওরের মাছের অভয়াশ্রম বৃদ্ধি ও প্রাকৃতিক ভারসাম্য ফেরাতে অনতিবিলম্বে খাল-বিল খননের তাগিদ দিয়েছেন পরিবেশবিদ ও স্থানীয় অংশীজনেরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে ‘কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অব টাঙ্গুয়ার হাওর ওয়েটল্যান্ড ইকোসিস্টেম’ প্রকল্পের আওতায় “ঈড়হংঁষঃধঃরড়হ ড়হ ডরংব-ঁংব ড়ভ ডবঃষধহফ জবংড়ঁৎপবং” শীর্ষক এ নীতি নির্ধারণী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর এবং টাঙ্গুয়ার হাওর জলাভূমি পরিবেশ ব্যবস্থাপনা প্রকল্পের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সার্বিক সহযোগিতা প্রদান করে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুর রহমান, সিএনআরএস-এর রিসোর্স ম্যানেজমেন্ট এডভাইজর মোহাম্মদ ফজলে আরাফাত, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ এবং ইউএনডিপি প্রতিনিধি শাহাদাত হোসেন ও প্রোগ্রাম ক্লাইমেট স্পেশালিস্ট শাহজাদী সুলতানা শাহিন। কর্মশালায় টাঙ্গুয়ার হাওর প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ও পরিবেশ অধিদপ্তরের ঢাকা ল্যাবরেটরির উপ পরিচালক শাহেদা বেগম। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে হাওর রক্ষায় নানা গঠনমূলক পরামর্শ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস চন্দ্র শীল, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, জেলা বন রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম, অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, খলিল রহমান, বুরহান উদ্দিন, মুহাম্মদ আমিনুল হক, দেওয়ান গিয়াস চৌধুরী, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা ও টাঙ্গুয়ার হাওরপাড়ের কৃষক নুরুল আলম। সভায় উপস্থাপিত প্রবন্ধে টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশ অবক্ষয়ের পেছনে অতিরিক্ত পর্যটকের চাপ, অনিয়ন্ত্রিত স¤পদ আহরণ, অপরিকল্পিত ভূমি ব্যবহার এবং পলি জমে বিলে পানিধারণ ক্ষমতা হ্রাস পাওয়ার বিষয়গুলো চিহ্নিত করা হয়। এ সংকট উত্তরণে মুক্ত আলোচনায় বক্তারা বলেন, হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কেবল কাগজ কলমে পরিকল্পনা করলেই হবে না, মাঠে প্রশাসনের কার্যকর তৎপরতা বাড়াতে হবে। একই সাথে প্রজনন মৌসুমে অবৈধ মাছ ধরা বন্ধে কড়া নজরদারি, ‘কমিউনিটি গার্ড’ প্রথার কার্যকর প্রয়োগ, এবং হাউসবোট চালকদের পরিবেশবান্ধব আচরণে কঠোর বিধিনিষেধ আরোপের আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম এবং সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান আশ্বাস দিয়ে বলেন, টাঙ্গুয়ার হাওর আমাদের জাতীয় স¤পদ। হাওরের ভারসাম্য বজায় রেখে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও প্রতিবেশ সুরক্ষায় প্রাপ্ত মতামতগুলো গুরুত্বের সাথে বাস্তবায়ন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী