সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত এ পর্যন্ত ১১৭০ জন গ্রেফতার : র‌্যাব

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০১:৪২:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০১:৪২:২১ পূর্বাহ্ন
ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত এ পর্যন্ত ১১৭০ জন গ্রেফতার : র‌্যাব
সুনামকণ্ঠ ডেস্ক :: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত এক হাজার ১৭০ জনকে র‌্যাব গ্রেফতার করেছে বলে জানিয়েছেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। বুধবার কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। র‌্যাবের মুখপাত্র জানান, আরও বেশ কয়েকজন নজরদারিতে আছেন। এছাড়া হামলার ঘটনায় ৩৯ জন নির্দেশদাতা নেতাকেও গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ২১৯টি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এদিকে গত ২৮ সেপ্টেম্বর গুলশান-২ নম্বরে একটি মুদি দোকানের ভেতর থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। ইতোমধ্যে এই ঘটনায় মূল সন্দেহভাজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এই হত্যার ব্যাপারে কর্নেল মুনীম ফেরদৌস জানান, আর্থিক লেনদেনের দ্বন্দ্বের জেরে জোড়া খুনের ঘটনা ঘটেছে। রফিকুলকে হত্যার ঘটনা দেখে ফেলায় কর্মচারী সাব্বিরকেও হত্যা করা হয়। কিছু লোকের সঙ্গে রফিকুল ইসলামের লেনদেন নিয়ে দ্বন্দ্ব ছিল। পরে তারা রুমনকে সঙ্গে নিয়ে হত্যা পরিকল্পনা করে। জড়িত বাকি দুই জনকে গ্রেফতারে চেষ্টা চলছে। আসছে ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সর্বজনীন এই আনন্দোৎসবে ইতোমধ্যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে। দুর্গোৎসব প্রসঙ্গে এই র‌্যাব কর্মকর্তা জানান, দুর্গাপূজাকে ঘিরে উসকানি রয়েছে। তবে বিশৃঙ্খলা রোধ করতে মাঠে তৎপর থাকবে র‌্যাব। সকাল ও বিকেলে থাকবে বিশেষ টহল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু