স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে র্যাব-৯-এর অভিযানে ৪৫ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। র্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গত ৯ সেপ্টেম্বর (বুধবার) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও এলাকার বাদাঘাট বাজারগামী কাঁচা সড়কে অভিযান পরিচালনা করে। র্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যক্তি প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে মাদকদ্রব্য থাকার কথা জানা যায়। তার দেখানো ও উপস্থিতিতে তল্লাশি চালিয়ে একটি সাদা-নীল রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম (৩৮)। তিনি তাহিরপুর উপজেলার মৃত কালা মিয়ার ছেলে। র্যাবের বিজ্ঞপ্তি অনুযায়ী, জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা জানিয়েছেন। র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
তাহিরপুরে র্যাবের অভিযানে ৪৫ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৭:১৫:২৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৭:১৮:২৩ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ