সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

ছোটোকাগজ ‘বাঁশতলা’র তৃতীয় সংখ্যা নিয়ে সিলেটে লেখক-পাঠক আড্ডা

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০১:৩৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০১:৩৪:০৭ অপরাহ্ন
ছোটোকাগজ ‘বাঁশতলা’র তৃতীয় সংখ্যা নিয়ে সিলেটে লেখক-পাঠক আড্ডা
সিলেটে সাহিত্যের ছোটোকাগজ ‘বাঁশতলা’-এর তৃতীয় সংখ্যা উপলক্ষে লেখক-পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর নেহার মার্কেটের অভ্র প্রকাশনে এ আড্ডা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্যের ছোটোকাগজ বাঁশতলা স¤পাদক হাবিব হেলাল। আড্ডায় লেখক, গবেষক, কবি, সাংবাদিক, শিক্ষক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মিহির কান্তি চৌধুরী, ‘ভাস্কর’ স¤পাদক ও কবি পুলিন রায়, সহস¤পাদক ও অধ্যক্ষ নিয়াজ উদ্দীন, কবি হুমায়ুন আকাশ, কবি ও সাংবাদিক দেবব্রত রায় দিপন, কবি মেকদাদ মেঘ, কবি রোদ্দুর রিফাত, কবি ও স¤পাদক মজনু মুহিবুর রহমান, কবি মনোয়ার পারভেজ ও কবি আরমান মুন্না, কবি নীলকান্ত জিৎ। এছাড়া সিলেট জেলা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি তানজিনা বেগম ও সাধারণ স¤পাদক আয়শা আক্তার উপস্থিত ছিলেন। আড্ডায় লিটল ম্যাগাজিনের উদ্দেশ্য, সাহিত্যচর্চায় এর ভূমিকা ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ‘বাঁশতলা’র তৃতীয় সংখ্যায় প্রকাশিত বিভিন্ন লেখা নিয়ে পাঠ, আলোচনা ও সমালোচনা উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা। বক্তারা বলেন, লিটল ম্যাগাজিন মূলধারার বাইরে থাকা নতুন চিন্তা, সৃজনশীলতা ও বিকল্প সাহিত্যধারাকে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। নবীন লেখকদের সাহিত্যচর্চায় উৎসাহিত করার পাশাপাশি সমাজ, সংস্কৃতি ও সময়ের নানা অসঙ্গতি নিয়ে স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষেত্র হিসেবেও ছোটোকাগজের ভূমিকা গুরুত্বপূর্ণ। আড্ডায় বক্তারা ‘বাঁশতলা’র নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখা এবং নতুন লেখক-পাঠকদের স¤পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সাহিত্য ও সমকালীন নানা বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন