সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

বিশ্বম্ভরপুরে ৭ দোকান পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০১:৩৭:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে ৭ দোকান পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি
পস্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে ৭টি দোকানঘর আগুনে পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ৫টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। আর পাশের দুটি দোকানের মালামাল সরাতে গিয়ে আরও লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাজার ব্যবসায়ীরা। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পলাশ ইউনিয়নের পলাশ বাজারের কাপড়পট্টিতে ঘটনাটি ঘটে। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তরা হলেন- শাহ নেওয়াজ, গিয়াস উদ্দিনের দুটি কাপড়ের দোকান ও মোহাম্মদ শাহ আলম (আকাশ জুয়েলার্স), অমর বাবু (আপন স্বর্ণ শিল্পালয়), মোহাম্মদ ইদ্রিস আলী (জাহিদুল স্বর্ণ শিল্পালয়)। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কাপড় ব্যবসায়ী বাচ্চু মিয়া ও আবু হানিফের দোকান। স্থানীয়রা জানান, বুধবার সকালে হঠাৎ করেই পলাশ বাজারের কাপড়পট্টির শাহ নেওয়াজ শাড়ি-কাপড়ের দোকান ও গিয়াস উদ্দিনের শাড়ি-কাপড়ের দোকানে ধোয়া দেখে বাজারের সবাই এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। পাশাপাশি বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারাও দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ৫টি দোকান স¤পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। শাহ নেওয়াজ ও গিয়াস উদ্দিনের দোকানের পাশে ব্যবসায়ী বাচ্চু মিয়া ও আবু হানিফ জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত এসে আমার দোকানের মালামাল লোকজনকে নিয়ে সরানোর চেষ্টা করে রক্ষা পেয়েছি। সময় মতো ফায়ার সার্ভিসের কর্মীরা না আসলে আমার দোকান পুড়ে ছাই হয়ে যেতো। এরপরও আমার লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন জানান, আমার সব শেষ, একবারেই পথে বসে গেছি। ধারদেনা, এনজিও লোন ও জমি জমা বিক্রি করে এই কাপড়ের দোকান দিয়েছিলাম চোখের সামনেই সব শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত শাহ নেওয়াজ জানান, পলাশ বাজার মসজিদের টাকাও ছিল দোকানেই। সব টাকা ও কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া ৫ টি দোকানগুলোসহ আমার দোকানও শেষ। কি করব বুঝতে পারছি না। ক্ষতিগ্রস্ত স্বর্ণের দোকান মালিক মোহাম্মদ শাহ আলম জানান, এক মাসও হল না দোকান দিলাম। এর মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দোকানের সব মালামাল। বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য লোক পাঠানো হয়েছে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ জানতে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন