সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০১:১৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০১:১৭:৩৩ অপরাহ্ন
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ার ও সাধারণ স¤পাদক অ্যাড. হাফেজা ফেরদৌস লিপনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় জেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন ¯ে¬াগান দেন। ঢাক-ঢোলের তালে নাচ-গানের মধ্য দিয়ে শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমাবেশে বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি নারীদের অধিকার, মর্যাদা ও স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে কাজ করে আসছে। বক্তারা আরও বলেন, নারীদের রাজনৈতিক ও সামাজিক কর্মকা-ে স¤পৃক্ত করার পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে জাতীয়তাবাদী মহিলা দল ভবিষ্যতেও কাজ করে যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন