শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ জনকে জরিমানা, ৮৩৩০ মিটার রিং জাল পুড়িয়ে ধ্বংস
- আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৯:৪৬:১০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৯:৪৬:১০ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে নিষিদ্ধ রিং জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪৯টি নিষিদ্ধ রিং জাল জব্দ করা হয়। জব্দ করা জালের মোট দৈর্ঘ্য প্রায় ৮ হাজার ৩৩০ মিটার, যার আনুমানিক মূল্য ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার সদরপুর এলাকার নাইন্দা নদী ও সাংহাই হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসের নাজির মো. আবু বক্কর সিদ্দিক, শান্তিগঞ্জ থানার এসআই মো. নুর উদ্দিন, যুবদল নেতা মো. রায়হান আহমদসহ সংশ্লিষ্টরা।
অভিযানকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় একটি মামলা করা হয়। মামলায় চারজনকে দোষী সাব্যস্ত করে মোট ১০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়। একই সঙ্গে মাছ ধরার কাজে ব্যবহৃত ৪৯টি নিষিদ্ধ রিং জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো সদরপুর ব্রিজের পশ্চিম পাশে নিয়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

শান্তিগঞ্জ প্রতিনিধি