সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৯:৪২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৯:৪২:৫০ পূর্বাহ্ন
লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন নম্বরপ্লেট ও লাইসেন্স প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছেন অটোরিকশা মালিক-শ্রমিকরা। বুধবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় পরিষদের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। সুনামগঞ্জ জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় পরিষদের সভাপতি সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক পাভেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আফজাল মিয়া, গণি মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে মালিক ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু সম্প্রতি পৌর প্রশাসনের অভিযান, লাইসেন্স-সংক্রান্ত জটিলতা ও লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বৈষম্যের কারণে তারা চরম দুর্ভোগে পড়েছেন। তারা অবিলম্বে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে পৌর প্রশাসনের অভিযান সাময়িকভাবে বন্ধ, নতুন লাইসেন্স প্রদান এবং পৌর এলাকার বাইরে বিতরণ করা লাইসেন্স যাচাই করে জব্দ বা বাতিলের দাবি জানান। একই সঙ্গে একক মালিকানায় একাধিক লাইসেন্স দেওয়ার অভিযোগ তদন্ত করে প্রকৃত শ্রমিকদের অটোরিকশা চালানোর সুযোগ দেওয়ারও দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, অটোরিকশা চালানোই অনেক শ্রমজীবী মানুষের একমাত্র আয়ের উৎস। তাই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাদের এই পেশা থেকে সরিয়ে দেওয়া হলে অসংখ্য পরিবার সংকটে পড়বে। এ অবস্থায় সরকার ও প্রশাসনের প্রতি বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। পরে নেতৃবৃন্দ তাদের দাবিসংবলিত স্মারকলিপি পৌর প্রশাসনের কাছে দিতে গেলে পৌর প্রশাসক স্মারকলিপি গ্রহণ করেননি বলে অভিযোগ করেন সংগঠনের নেতারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী