সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম
সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণে সময় ক্ষেপণ

ছাত্র-জনতার মানববন্ধন

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০১:৩৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০১:৩৩:৫০ পূর্বাহ্ন
ছাত্র-জনতার মানববন্ধন
ধর্মপাশা প্রতিনিধি :: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সদর বাজারে পাকা সড়ক, সেতু ও একটি বক্স কালভার্ট নির্মাণের কাজ নিয়ে সময় ক্ষেপণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধর্মপাশা মধ্যবাজারে উপজেলার সকল শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন ধর্মপাশা বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান, রাসেল আহমদ, আলী নূর, মোজাম্মেল হক, শিক্ষার্থী ফারুক ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ঠিকাদার উপজেলার সদর বাজারের পাকা সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ কাজ নিয়ে ঠিকাদার নানা অজুহাতে সময় ক্ষেপণ করে আসছেন। এতে করে নির্ধারিত সময়ে কাজ শেষ না করার পায়তারা করছেন ঠিকাদার। দ্রুত কাজ শেষ না করা হলে আমরা এ নিয়ে কঠিন আন্দোলন গড়ে তুলব। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা বাজারের এক হাজার ২০০মিটার পাকা সড়ক, মধ্যবাজারে থাকা শয়তান খালী সেতুর ওপর ৩৭মিটার আরসিসি ব্রিজ ও একটি বক্স কালভার্ট নির্মাণের জন্য প্রায় নয় কোটি টাকা ব্যয়ে এই কাজটি পায় মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদার হলেন আবুল মহসীন মো. মাহবুব। কাজের শেষ সময়সীমা চলতি বছরের ৩০ নভেম্বর। গত এক বছরে সেতুটির শতকরা ২০ভাগ কাজ হয়েছে। পাকা সড়কের ৪০০মিটার এখনো বাকি রয়েছে। আর বক্স কালভার্ট নির্মাণকাজ এখনো শুরুই হয়নি। ঠিকাদার আবুল মহসীন মো. মাহবুব বলেন, নানাবিধ কারণে নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করা সম্ভব হবে না। কাজে কোনো টালবাহানা করা হচ্ছে না। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কাজের মেয়াদ বাড়ানোর জন্য দুই মাস আগে নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে এলজিইডির প্রধান কার্যালয়ে আবেদন করেছি। এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, ঠিকাদারকে বেশ কয়েকবার তাগিদপত্র পাঠানো হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। প্যাকেজটির ৫০ভাগ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ে পুরো কাজ শেষ হবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী